মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ৩০ মে ২০২৫, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

দাঁত তুলতে যাওয়া শিশুকে যৌন হয়রানি, ডেন্টিস্ট আটক

ডেন্টিস্ট নিহান আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা
ডেন্টিস্ট নিহান আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা

কুষ্টিয়ার ভেড়ামারায় দাঁত তুলতে গেলে ৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগে ডেন্টিস্ট নিহান আহমেদকে (২৫) আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩০ মে) ভেড়ামারা থানার ওসি রাকিবুল ইসলাম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনার পরপরই তাকে আটক করা হয়।

নিহান আহমেদ পৌরসভার গোডাউন মোড়ে রাজশাহী ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী এবং উপজেলার মোকাররমপুর ইউনিয়নের গোলাপ নগরের বাসিন্দা মোস্তাক আহমেদের ছেলে।

শিশুটির পরিবার জানায়, বৃহস্পতিবার রাতে শিশুটির বাবা তাকে দাঁত তুলতে ডেন্টিস্ট নিহালের চেম্বারে নিয়ে যায়। দাঁত তোলা হয়ে গেলে নিহাল তার বাবাকে বাইরে যেতে বলে। এমন সময় সুযোগ বুঝে শিশুটিকে যৌন নিপীড়ন করে। পরে শিশুটিকে চাকু দিয়ে ভয় দেখায়, যাতে সে কাউকে এ ঘটনা না বলে। পরবর্তী সময়ে শিশুটি তার মা-বাবাকে বলে। তারা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে ডেন্টিস্টকে আটক করে।

ওসি রাকিবুল ইসলাম কালবেলাকে জানান, যৌন নিপীড়নের ঘটনাটি জানাজানি হলে পুলিশ ডেন্টিস্ট নিহানকে আটক করে। পরে ওই শিশুর মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১০

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১১

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১২

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৩

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৪

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৫

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৬

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৭

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৮

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৯

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

২০
X