মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৩০ মে ২০২৫, ১০:০৭ পিএম
আপডেট : ৩০ মে ২০২৫, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকায় আগুন

আগুনে পুড়ছে পর্যটকবাহী নৌকা। ছবি : সংগৃহীত
আগুনে পুড়ছে পর্যটকবাহী নৌকা। ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরের পর্যটকবাহী হাউজবোটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩০ মে) রাত ৮টায় উপজেলার অন্যতম পর্যটনস্পট ট্যাকেরঘাট নিলাদ্রী লেকের পাড়ে রাহবার লাক্সারি হাউজবোটের একটি বোটে এ দুর্ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বলে কালবেলাকে নিশ্চিত করেন ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব-ইন্সপেক্টর আবির দাস।

আবির দাস বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাউজবোটের জেনারেটর সিস্টেম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পুলিশ ও স্থানীয়দের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। এ হাউজবোটে ১২ যাত্রী ছিল বলেও জানা গেছে। তবে বোট মালিক বা মাঝিদের সঙ্গে কথা বলে আরও বিস্তারিত বলতে পারব।

স্থানীয়রা জানান, হঠাৎ নিলাদ্রী লেক পাড় থেকে একটু দূরে পাড়ে রাখা হাউজবোটে আগুন দেখে সবাই এগিয়ে যায়। এরই মধ্যে হাউজবোটটি পুড়ে ছারখার হয়ে যায়। আগুন অনেক ভয়াবহ ছিল, এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

হাউজবোর্ট অনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আতাউর ইসতি কালবেলাকে বলেন, রাহবার লাক্সারি হাউজবোটটি আমাদের রেজিস্ট্রেশনভুক্ত নয়। তারা অন্য এলাকা থেকে এসেছে।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন কালবেলাকে বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণ আসেনি। পুলিশসহ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X