কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৫, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের মাঝে খাবার বিতরণ

হাসপাতালে ভর্তি থাকা রোগীদের মাঝে খাবার বিতরণ। ছবি : কালবেলা
হাসপাতালে ভর্তি থাকা রোগীদের মাঝে খাবার বিতরণ। ছবি : কালবেলা

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাদের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বীর উত্তম) ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ সময় সাবেক ও বর্তমান নেতারা হাসপাতালে ভর্তি থাকা রোগীদের মাঝে খাবার বিতরণ করেন।

শুক্রবার (৩০ মে) মেডিকেল কলেজের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সফল সভাপতি ও কেন্দ্রীয় ড্যাবের সদ্য সাবেক যুগ্ম মহাসচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক গালীব ইমতিয়াজ নাহিদ।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সাবেক নেতাদের মাঝে উপস্থিত ছিলেন ডা. জিয়াউর রহমান, ডা. আনিসুর রহমান, ডা. জহিরুল ইসলাম, ডা. মিজানুল হাসেম শাহীন, ডা. মীর সুফিয়ান জন, ডা. জনি, ডা. সামিউর, ডা. হীরা, ডা. তাপস, ডা. মেহরাব, ডা. রাজেদ, ডা. শরীফ, ডা. মনির, ডা. রুবেল, ডা. মুরাদ, ডা. গোলাম মোস্তফা রাব্বি, অন্য চিকিৎসকরা এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের বর্তমান নেতাকর্মী ও ছাত্র-ছাত্রীরা।

এ ছাড়া উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএমএএর আহ্বায়ক ডা. আজফারুল হাবিব রোজ, সদস্য সচিব ডা. ওয়াহেদ, ডা. লায়েল, ডা. রাসেল, ডা. ফারজানুল ইসলাম, ডা. রনি, ডা. আবেদ বিল্লাহ, ডা. সাঈদ ও অন্য নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ জ্বালানি তেলের দাম কমলো বিশ্ববাজারে 

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য বড় সুখবর

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩

‘পাড়ার গুন্ডা-মাস্তানের মতো কথা আপনার মুখে মানায় না’, ঢাবি ট্রেজারারকে সর্ব মিত্র চাকমা

তিন সপ্তাহ যেতেই নতুন উপাচার্য পেল জাবিপ্রবি

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি

ঋতুপর্ণার গোলে সমতা, স্বপ্ন বাড়ল বাংলাদেশের

কখন, কীভাবে দেখবেন আর্জেন্টিনা-হন্ডুরাসের ম্যাচ

রামিসা হত্যা মামলার রায় রোববার

সাইবার ঝুঁকি ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় বিপদ : তথ্যমন্ত্রী

১০

১৯৭৮ বিশ্বকাপ : আর্জেন্টিনার গৌরব, নাকি বিশ্বকাপের কলঙ্ক?

১১

‘মিড-ইয়ার শপিং ফেস্টে’ আকর্ষণীয় অফার দিচ্ছে দারাজ

১২

জীবনের অর্থ নিয়ে রহস্যময় পোস্টে ফের আলোচনায় ঐশ্বরিয়া

১৩

ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

১৪

গোপন বৈঠক করতে গিয়ে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

১৫

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত

১৬

নারায়ণগঞ্জে আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

১৭

দিনাজপুরের এক হাসপাতালে ৫ মাসে বেশিরভাগই নরমাল ডেলিভারি

১৮

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ট্রেজারার ড. বোরহান উদ্দিন

১৯

অধ্যাপক রীনাত ফওজিয়া সিনেট সদস্য নির্বাচিত

২০
X