পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০৪:৪৪ পিএম
আপডেট : ৩১ মে ২০২৫, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাক উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত

গরুবোঝাই ট্রাক পুকুরে পড়ে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। ছবি : কালবেলা
গরুবোঝাই ট্রাক পুকুরে পড়ে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। ছবি : কালবেলা

রাজবাড়ীর কালুখালীতে গরুবাহী ট্রাক উল্টে পুকুরে পড়ে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (৩১ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বাংলাদেশ হাট মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়া ইবি থানার আফজালপুর ইউনিয়নের মধুপুর গ্রামের মো. রফিকুল ইসলাম (৫০) ও আফজালপুর গ্রামের সাইদুর রহমান (৪০)।

জানা গেছে, কুষ্টিয়া জেলার ইবি থানার আফজালপুর ইউনিয়ন থেকে একটি ট্রাকে করে ১০ জন গরু ব্যবসায়ী ১৪টি গরু নিয়ে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বাংলাদেশ হাট মোড় এলাকার অদূরে পৌঁছালে অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই ব্যবসায়ী ও দুটি গরু মারা যায়।

গরুবাহী ট্রাকে থাকা মো. শফিউদ্দন বলেন, আমরা ১৪টি গরু নিয়ে কুষ্টিয়া ইবি থানা এলাকা থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলাম। ট্রাকচালক আগে থেকেই দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিল। আমরা অনেকবার বলেছি গাড়ি আস্তে চালাতে। তিনি শোনেননি। এখানে এসে একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। আমাদের মধ্যে দুজন মারা গেছেন।

পাংশা হাইওয়ে থানার ওসি হারুন-অর রশিদ বলেন, দুপুর ২টার দিকে আমরা সংবাদ পাই একটি দ্রুতগতির গরুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে গেছে। ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাদের উদ্ধার করি। ততক্ষণে দুজন গরু ব্যবসায়ী ও দুটি গরু মারা যায়। ট্রাকচালককে পাওয়া যায়নি। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১০

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১১

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১২

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১৩

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৪

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৫

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৬

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৭

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৮

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৯

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

২০
X