লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জেলা সদর হাসপাতাল, লক্ষ্মীপুর। ছবি : কালবেলা
জেলা সদর হাসপাতাল, লক্ষ্মীপুর। ছবি : কালবেলা

লক্ষ্মীপুরে পৃথক স্থানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) বেলা ১১টার দিকে সদর উপজেলার চররমনী ও চররুহিতা গ্রামে এসব ঘটনা ঘটে।

তিন শিশু হলো- চররমনী মোহন ইউনিয়নের চররমণী গ্রামের সাঈদুল খোকনের ছেলে ইয়াছিন আরাফাত (৪), একই এলাকার আব্দুল আসাদের ছেলে মো. আল আমিন (৫) ও চররুহিতা ইউনিয়নের চররুহিতা গ্রামের মো. সোহগের মেয়ে দেড় বছর বয়সী আলিফা আক্তার।

স্বজনদের বরাত দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ইয়াছিন ও আল আমিন প্রতিবেশী। তারা খালের পানিতে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতাল আনার পথে তারা মারা যায়। অপর নিহত আলিফা বাড়ির উঠানে খেলছিল। সবার অগোচরে সে পুকুরে পড়ে ডুবে যায়। পুকুর থেকে আলিফাকে উদ্ধার করে হাসপাতাল নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, পানিতে ডুবে যাওয়া তিন শিশুকে হাসপাতালে আনা হয়েছে। আমরা তাদের মৃত পেয়েছি। নিহতদের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১০

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১১

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১২

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৩

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৪

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৫

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৬

রিজার্ভ আরও বাড়ল

১৭

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

১৮

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

১৯

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

২০
X