টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০৬:৩৯ এএম
অনলাইন সংস্করণ

টঙ্গীতে এনিসিপি প্রতিনিধির ওপর হামলা, গ্রেপ্তার ২

এনসিপির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
এনসিপির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

গাজীপুরের টঙ্গীতে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) টঙ্গী শাখার প্রতিনিধি মাসুদ রানার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি গুরুতর আহত হন। এই ঘটনায় টঙ্গী পূর্ব থানা পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৩০ মে) দিবাগত রাতে টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে টঙ্গীর দত্তপাড়া এলাকায় মাসুদ রানাকে তার বাসা থেকে ডেকে এনে অতর্কিতে হামলা চালানো হয়। এ সময় তার ওপর এলোপাতাড়ি মারধর চালায় একদল সন্ত্রাসী। গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

গ্রেপ্তার হওয়া দুই আসামি হলেন—টঙ্গীর আউচপাড়া এলাকার ইয়ার বক্স মালের ছেলে রাকিব মাল (৩২) এবং দত্তপাড়া এলাকার খোকন মোল্লার ছেলে আরিফ মোল্লা (৩৩)। ভুক্তভোগী মাসুদ রানা এজাহারে উল্লেখ করেন, স্থানীয় সন্ত্রাসী এস কে বনি আমিন, রাকিব মাল ও আরিফ মোল্লার নেতৃত্বে হামলাটি সংঘটিত হয়। তিনি দাবি করেন, অভিযুক্তরা তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেছিল। তিনি টাকা না দেওয়ায় পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মামলার পরই অভিযুক্তদের মধ্যে দুই জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের ধরতে পুলিশি অভিযান চলছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X