মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

জোয়ারের পানিতে ভেসে এলো মৃত হরিণ

জোয়ারের পানিতে ভেসে আসা মৃত হরিণ। ছবি : কালবেলা
জোয়ারের পানিতে ভেসে আসা মৃত হরিণ। ছবি : কালবেলা

ভোলার মনপুরায় সংরক্ষিত বন থেকে জোয়ারের পানিতে একটি মৃত হরিণ ভেসে এসেছে। শনিবার (৩১ মে) বিকেলে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাতিরখালে ভেসে আসা মৃত হরিণটি উদ্ধার করেন স্থানীয়রা।

বন বিভাগ সূত্রে জানা গেছে, নিম্নচাপের প্রভাবে জোয়ারে প্লাবিত হয় সংরক্ষিত বনাঞ্চল চরপাতালিয়া, চরপিয়ালসহ অনেক চর। এইসব বনাঞ্চলে হরিণ রয়েছে। জোয়ারের পানিতে হরিণটির মৃত্যু হয়েছে।

মনপুরার পঁচা কোড়ালিয়া বিট কর্মকর্তা জাহিদুর ইসলাম বলেন, নিম্নচাপের প্রভাবে জোয়ারে পানিতে বনের হরিণের শাবকটি মারা গেছে।

মনপুরার রেঞ্জ কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, স্থানীদের মাধ্যমে খরব পেয়ে একটি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে- জলোচ্ছ্বাসের পানিতে ডুবে হরিণটি মারা গেছে। আরও মৃত হরিণ পাওয়া যায় কিনা তা খুঁজে দেখার জন্য বনরক্ষীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১০

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১২

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৩

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৪

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৫

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

১৬

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

১৭

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

১৮

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

১৯

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

২০
X