কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

নিহত প্রদীপ বৈদ্য। ছবি : সংগৃহীত
নিহত প্রদীপ বৈদ্য। ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে ফের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে প্রদীপ বৈদ্য (২৩) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (৩১ মে) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ভারতের ত্রিপুরা রাজ্যের ঊনকোটি জেলার ইরানি থানার রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকায় ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ১৮৫২ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহত প্রদীপ বৈদ্য শরীফপুর ইউনিয়নের দত্তগ্রামের বাসিন্দা শৈলন্দ্র বৈদ্যের পুত্র এবং তিনি পেশায় একজন দিনমজুর।

নিহত প্রদীপের বড়ভাই জয়ন্ত বৈদ্য কালবেলাকে জানান, গতকাল বিকেল ৫টায় প্রদীপ বাজারের উদ্দেশে বের হয়। কিন্তু রাতে বাড়ি না ফেরায় আমরা ইউপি সদস্যকে নিয়ে আমাদের স্থানীয় বিজিবি ক্যাম্পে যাই। সেখানে ভাইয়ের নিখোঁজ হওয়ার বিষয় কথা বলায় বিজিবি সদস্যরা বলেন প্রদীপ নিখোঁজের বিষয়ে তারা কিছুই জানেন না।

তিনি আরও বলেন, আমরা বিশেষ সূত্রে জানতে পারলাম আমার ভাইকে বিএসএফ গতকাল রাতেই মেরে ফেলেছে। আমার ভাই ভারতের কৈলাসহর হাসপাতালে আছে। আমরা লাশ আনার জন্য প্রশাসনের সহযোগিতা চাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শরীফপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য জয়নুল ইসলাম কালবেলাকে বলেন, বিএসএফের গুলিতে আমার এলাকার যুবক প্রদীপকে মারা হয়েছে বলে শুনেছি। নিহত যুবক প্রদীপ খুবই দরিদ্র পরিবারের লোক। নিহত প্রদীপের বড়ভাই জয়ন্ত বৈদ্যকে নিয়ে থানায় এসেছি সাধারণ ডায়েরি করতে। এছাড়া বিষয়টি আমরা স্থানীয় দত্তগ্রাম বিজিবি ক্যাম্পে অবগত করেছি। নিহতের মরদেহ বর্তমানে ভারতের কৈলাশহর হাসপাতালে রয়েছে।

কুলাউড়ার দত্তগ্রাম বিজিবি ক্যাম্পের নায়েব সুবাদার মো. মখলিছুর রহমান কালবেলাকে বলেন, অফিসিয়ালি এখনো কোনো তথ্য পাইনি। বিএসএফের পক্ষ থেকেও তাদের কিছু জানানো হয়নি। তবে নিহতের পরিবারের লোকজন জানিয়েছেন তাদের ছেলে শনিবার রাত থেকে নিখোঁজ। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার কালবেলাকে জানান, বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে জেনেছি। বিজিবির পক্ষ থেকে থানা পুলিশকে এখনো কিছু জানানো হয়নি। নিহত প্রদীপের পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১০

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১২

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৪

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৬

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৭

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৮

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৯

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

২০
X