কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে পানি পান করে কারখানাযর অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

গাজীপুরে রিয়াজ এক্সপোর্ট অ্যাপারেল নামের একটি কারখানার অসুস্থ শ্রমিক হাসপাতালে। ছবি : কালবেলা
গাজীপুরে রিয়াজ এক্সপোর্ট অ্যাপারেল নামের একটি কারখানার অসুস্থ শ্রমিক হাসপাতালে। ছবি : কালবেলা

গাজীপুরে রিয়াজ এক্সপোর্ট অ্যাপারেল নামের একটি কারখানায় পানি পান করে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় রোববার (০১ জুন) সাইনবোর্ড এলাকার ওই কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুরের সাইনবোর্ড এলাকায় রিয়াজ এক্সপোর্ট অ্যাপারেল কারখানায় সকালে শ্রমিকরা কাজে যোগদান করেন। বেলা ১১টার দিকে শ্রমিকরা পানি পান করে অসুস্থ বোধ করলে তাদের স্থানীয় তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, চিকিৎসার পর শ্রমিকরা এখন বেশিরভাগ সুস্থ। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটিতে ছুটি ঘোষণা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১০

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১১

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১২

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৩

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৪

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৫

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৬

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৭

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৮

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৯

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

২০
X