মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

মাগুরায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত

মাগুরায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত তিনজন। ছবি : কালবেলা
মাগুরায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত তিনজন। ছবি : কালবেলা

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে আবালপুর তেল পাম্পের সামনে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (০১ জুন) বিকেল ৫টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- রবিন (২২) হাজিপুর গ্রামের লাল মিয়ার ছেলে, জয় (২৩) বরইচারা গ্রামের প্রতাসের ছেলে এবং সাজিম (২৩) কাশিয়াডাংগা গ্রামের বকুল মিয়ার ছেলে। তারা মাগুরা হোসেইন শহীদ সোহরাওয়ার্দী কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও একই ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাগুরা-ঝিনাইদহ রুটের দ্রুতি নামের একটি বাস মাগুরা থেকে ঝিনাইদহে যাচ্ছিল। আর মাগুরা শহর থেকে একটি মোটরসাইকেলে তিনজন ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আবালপুর মনোয়ারা পেট্রল পাম্পের সামনে মহাসড়কে পৌঁছলে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই রবিন ও সাজিম নিহত হন। গুরুতর আহত জয়কে স্থানীয়রা উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহতদের লাশগুলো মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল মর্গে রাখা রয়েছে।

মাগুরা সদর থানার ওসি নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি জব্দ করেছে এবং দ্রুতি পরিবহনের বাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১০

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১১

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১২

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১৩

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৪

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৫

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৬

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৭

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৮

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৯

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

২০
X