দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৯:৪৭ পিএম
আপডেট : ০২ জুন ২০২৫, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

মদ নিয়ে যাওয়ার সময় রাস্তায় প্রাণ গেল যুবকের

দেবীগঞ্জ থানা, পঞ্চগড়। ছবি : সংগৃহীত
দেবীগঞ্জ থানা, পঞ্চগড়। ছবি : সংগৃহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জে মোটরসাইকেলে বিদেশি মদ নিয়ে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় আফরোজ হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

রোববার (০১ জুন) রাতে উপজেলার উপজেলার ভাউলাগঞ্জ-দেবীগঞ্জ আঞ্চলিক সড়কে রামগঞ্জ বিলাসী চর তিস্তার পাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় একটি ব্যাগে করে বহন করা বিদেশি মদের বোতলগুলো ভেঙে যায়। তবে একটি অক্ষত ছিল।

নিহত আফরোজ হোসেন নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার এলাকার ফিরোজ হোসেনের ছেলে। আফরোজ নয়াবাজার সৈয়দপুর প্লাজার দ্বিতীয় তলার লোটো শোরুমের সামনে মোবাইল ও ইলেকট্রনিকস পণ্য বিক্রি করতেন। আহত মোজাম্মেলের বাড়ি সৈয়দপুর পৌরসভার পুরাতন বাবু পাড়া এলাকায়। তিনি ওই এলাকার চাঁন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা গেছে, বোদা উপজেলার বড়শশী ইউনিয়ন থেকে একটি ব্যাগে করে বিদেশি মদ বহন করছিল দুই যুবক। পরে তারা ভাউলাগঞ্জ-দেবীগঞ্জ আঞ্চলিক সড়কের রামগঞ্জ বিলাসী চর তিস্তার পাড়া মোড়ে আসলে ভাউলাগঞ্জগামী একটি ট্রাক তাদের ধাক্কা দিলে সড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় তাদের ব্যাগে থাকা বিদেশি মদের বোতলগুলো ভেঙে যায়। তবে একটি বোতল অক্ষত ছিল। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে আফরোজের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। পরে আফরোজ মারা যান।

দেবীগঞ্জ থানার ওসি সোয়েল রানা বলেন, দুর্ঘটনায় দুই যুবক আহত হন। তাদের ব্যাগে থাকা বিদেশি মদের বোতল ভেঙ্গে যায়। চিকিৎসার জন্য নেওয়া পথে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১০

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১১

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১২

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৩

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৪

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৫

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৬

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৭

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৮

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৯

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

২০
X