নাটোর প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০৫:৫০ এএম
অনলাইন সংস্করণ

পল্লিচিকিৎসকের রগ কেটে দিলেন অপর চিকিৎসক

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

নাটোর সদর উপজেলায় ওষুধের দাম নিয়ে কথা কাটাকাটির জেরে আশরাফুল ইসলাম (৩৫) নামের এক পল্লিচিকিৎসকের হাতের রগ কেটে দিয়েছেন ওসমান গণি (৪৩) নামে অপর এক চিকিৎসক। পরে তাকে আহত অবস্থায় নাটোর জেলা হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমবার (২ জুন) রাত সাড়ে ৮টায় সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের জালালাবাদ বাজারে এ ঘটনাটি ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, জালালাবাদ বাজারে পাশাপাশি ওষুধের দোকান আশরাফুল ও ওসমান গণির। আশরাফুল পেশায় নতুন হলেও ওসমান গণি পুরোনো পল্লিচিকিৎসক। বিভিন্ন সময় সমিতির নির্ধারিত দামের চেয়ে কমবেশি দামে ওষুধ কেনা-বেচা নিয়ে দুজনের মধ্যে বিরোধ ছিল।

সোমবার দিনে ৫৫ টাকার একটি মলম এক ব্যক্তি ৩৮ টাকায় কেনেন ওসমানের দোকান থেকে। এটা জেনে আশরাফুল ওসমানের নিকট সমিতির নির্ধারিত দামে বিক্রি না করার কারণ জানতে চান। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনা বিকেলে মীমাংসা করে দেন বাজারের অন্য ব্যবসায়ীরা।

পরে রাত সাড়ে ৮টার দিকে অতর্কিতভাবে ওসমান ও তার ভাতিজা কাওসার আশরাফুলের দোকানে গিয়ে তাকে মারধর শুরু করেন। হাত দিয়ে নিজেকে রক্ষা করতে গেলে ওষুধের পাতা কাটার কাঁচি আশরাফুলের বাম হাতে ঢুকিয়ে দেয় ওসমান। আশরাফুলের চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয়ে তাকে উদ্ধার করে নাটোর জেলা হাসপাতালে ভর্তি করেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান জানান, দুই চিকিৎসকের পূর্ব বিরোধে এমন ঘটনা ঘটেছে। তবে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X