তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাবান্ধা স্থলবন্দরে ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ

বাংলাবান্ধা স্থলবন্দরে ফটক। ছবি : কালবেলা
বাংলাবান্ধা স্থলবন্দরে ফটক। ছবি : কালবেলা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন বন্ধ থাকবে দেশের একমাত্র চারদেশীয় (বাংলাদেশ, নেপাল, ভারত ও ভুটান) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম। তবে স্বাভাবিক থাকবে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার।

মঙ্গলবার (০৩ জুন) বিকেলে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক মো. রেজাউল করিম শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নেপাল, ভারত ও ভুটানের সঙ্গে আগামী ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম। আগামী রোববার (১৫ জুন) থেকে পুনরায় আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে।

বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির বলেন, ঈদুল আজহা উপলক্ষে এই বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেড় যুগ পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১০

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১১

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১২

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৩

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৪

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৫

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৬

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

১৭

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

১৮

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

১৯

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

২০
X