টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

খাদ্য কর্মকর্তা কেজিতে ঘুষ নেন ৭৫ পয়সা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা খাদ্য গুদামে দুদকের অভিযান। ইনসেটে খাদ্য গুদাম কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম (লাল চিহ্নিত)। ছবি : কালবেলা
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা খাদ্য গুদামে দুদকের অভিযান। ইনসেটে খাদ্য গুদাম কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম (লাল চিহ্নিত)। ছবি : কালবেলা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামের বিরুদ্ধে কেজিপ্রতি চালে ৭৫ পয়সা ঘুষের হার নির্ধারণের অভিযোগ উঠে। এর প্রেক্ষিতে সোমবার (০২ জুন) খাদ্যগুদামে দিনব্যাপী অভিযান পরিচালনা করে দুদকের একটি টিম। এতে গুদাম কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণসহ নানা অনিয়মের সত্যতা পেয়েছে দুদক।

জানা গেছে, মিল মালিকদের নিয়ে সভা করেই এ ঘুষের হার নির্ধারণ করেন তিনি। যদিও আগে এর হার ছিল ৫০ পয়সা।

মঙ্গলবার (৩ জুন) টাঙ্গাইল দুদকের উপপরিচালক মো. ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযান সূত্রে জানা গেছে, উপজেলার খাদ্য গুদামে চাল দিতে চাইলে মিল মালিকদের দিতে হবে কেজিপ্রতি ৭৫ পয়সা। সভা করে এই রেট নির্ধারণ করেন গুদাম কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম। আগে যেখানে মিল মালিকদের দিতে হতো ৫০ পয়সা। সভায় কথোপকথনের অডিও ফাঁস হলে সত্যতা যাচাইয়ে খাদ্য গুদামে সোমবার অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। ওইদিন বেলা ১১টা থেকে শুরু হওয়া অভিযান চলে বিকেল ৫টা পর্যন্ত।

অভিযানের নেতৃত্ব দেওয়া দুদকের টাঙ্গাইলের উপ-পরিচালক মো. ফখরুল ইসলাম বলেন, মিল মালিকদের থেকে চালের কেজিপ্রতি ৭৫ পয়সা ঘুষ গ্রহণের সত্যতা পাওয়া গেছে। এছাড়াও নানা অনিয়মসহ চাল পরিবহনের টাকাও আত্মসাতের সত্যতা পাওয়া গেছে। যে ট্রাক দিয়ে চাল গুদামে আনলোড করার কথা সেই একই ট্রাক দিয়ে চাল অন্য জায়গায় পাঠিয়ে দেয়। অর্থাৎ চাল গুদামে না এসে চলে যায় অন্য জায়গায়। কাগজে-কলমে ঠিকই দেখানো হয় গুদামে আনলোড হয়েছে।

তিনি বলেন, তিনটি গুদামের মধ্যে দুটি গুদাম সিলগালা করা হয়েছে। চালের বস্তা গুনে দেখা হবে। দুদকের প্রধান কার্যালয়ে প্রতিবেদন দাখিল করা হবে। যাচাই-বাছাই করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে জানতে ঘাটাইল উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামের মোবাইলে একাধিকবার কল দিয়েও যোগাযোগ করা যায়নি।

ঘাটাইল খাদ্য নিয়ন্ত্রক রফিকুল আলম বলেন, এখন পর্যন্ত কোনো মিল মালিক মৌখিক বা লিখিতভাবে ৭৫ পয়সা ঘুষ গ্রহণের বিষয়টি জানাননি। তবে মিল মালিকদের নিয়ে সভা করেছেন খাদ্য গুদাম কর্মকর্তা এ কথা সত্য। এছাড়াও দুদকের এ ধরনের অভিযানকে তিনি সাধুবাদ জানিয়ে বলেন, সবার মধ্যে একটা স্বচ্ছতা থাকতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

১০

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১১

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১২

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১৩

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১৪

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৫

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৮

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৯

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

২০
X