ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ০৮:৫১ এএম
অনলাইন সংস্করণ

এবার ছিনতাইয়ের কবলে মুক্তিযোদ্ধা দম্পতি

ভৈরব থানা। ছবি : কালবেলা
ভৈরব থানা। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারী চক্রের কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন এক মুক্তিযোদ্ধা দম্পতি। সোমবার (০২ জুন) রাত ৩টায় ভৈরব পৌর কবরস্থানের সামনে এ ঘটনা ঘটে। পরে মুক্তিযোদ্ধা দম্পতিকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় মঙ্গলবার (০৩ জুন) সকালে থানায় অভিযোগ করা হয়। পরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, পৌরশহরের আমলাপাড়া পুকুরপাড় এলাকার শমসের আলীর ছেলে মো. সৌরভ (২৫), নূর ইসলামের ছেলে মনিরুল ইসলাম (২৪), কমলপুর এলাকার আ. রউফের ছেলে মো. সিয়াম (২০) ও ভৈরবের ভাড়াটিয়া এলাকার জাকির হোসেনের ছেলে মো. তামিম (১৯)। গতকাল দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হাজি আসমত ভূঁইয়া ও তার স্ত্রী ট্রেন ধরার উদ্দেশ্যে রিকশায় রেলস্টেশনে যাচ্ছিলেন। পথে পৌর কবরস্থানের সামনে ধারালো অস্ত্রের মুখে তাদের গতিরোধ করে একদল ছিনতাইকারী। পরে ওই দম্পতিকে ছুরিকাঘাতে গুরুতর জখম করে সঙ্গে থাকা দুটি মোবাইল ফোনসেট, স্বর্ণালংকার ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়। তাদের ডাকচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে আহত মুক্তিযোদ্ধা দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ভৈরব থানার ওসি মোহাম্মদ ফুয়াদ রুহানি বলেন, এরই মধ্যে ছিনতাই দমনে পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। মুক্তিযোদ্ধা দম্পতি ছিনতাইয়ের শিকার হয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক। তাৎক্ষণিকভাবে আমরা এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছি। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়াও চুরি-ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X