কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ০৮:৩৩ এএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ হাতেনাতে তিন যুবক গ্রেপ্তার

কুমিল্লা নগরীর টমসমব্রিজ এলাকায় বিদেশি পিস্তল ও গুলিসহ তিন যুবক গ্রেপ্তার। ছবি : কালবেলা
কুমিল্লা নগরীর টমসমব্রিজ এলাকায় বিদেশি পিস্তল ও গুলিসহ তিন যুবক গ্রেপ্তার। ছবি : কালবেলা

কুমিল্লা নগরীর টমসমব্রিজ এলাকায় সম্ভাব্য নাশকতার পরিকল্পনার সময় বিদেশি পিস্তল ও গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তারা অস্ত্রের মহড়া চালাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের আটক করে কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়ারা হলেন- খায়রুল হাসান, রিয়াদ ও সোহাগ।

পুলিশ জানায়, মঙ্গলবার (০৩ জুন) রাতে নিয়মিত টহলের সময় টমসমব্রিজ এলাকায় ওই অভিযান চালায় সদর দক্ষিণ থানা পুলিশ। অভিযানের সময় তিন যুবক অবৈধ অস্ত্রসহ অবস্থান করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক পর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে সঙ্গে থাকা বিদেশি পিস্তল দিয়ে গুলি ছোড়ার চেষ্টা করে। পুলিশ দ্রুত ও দক্ষতায় কোনো হতাহতের ঘটনা ছাড়া তিনজনকেই আটক করতে সক্ষম হয়।

সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, আমাদের নিয়মিত টহলের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে তিনজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা কোনো ধরনের নাশকতার উদ্দেশ্যে অস্ত্র বহন করছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হওয়াদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলো তাদের অতীত রেকর্ড ও সম্ভাব্য সন্ত্রাসী সংশ্লিষ্টতা যাচাই করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১১

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

১৩

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

১৪

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

১৫

আজকে স্বর্ণের বাজারদর

১৬

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১৭

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১৮

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১৯

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

২০
X