গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ০১:০৪ পিএম
আপডেট : ০৪ জুন ২০২৫, ০১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

৫ লাখ টাকা ঘুষ চেয়ে বরখাস্ত সেই এসআই

গুরুদাসপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু জাফর মৃধা। ছবি : সংগৃহীত
গুরুদাসপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু জাফর মৃধা। ছবি : সংগৃহীত

নাটোরে একটি মামলা থেকে আমেরিকা প্রবাসীর নাম বাদ দেওয়ার নামে ঘুষ চাওয়ার অভিযোগে গুরুদাসপুর থানার উপপরিদর্শক (এসআই) জাফর মৃধাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নাটোর জেলা পুলিশ সুপার (এসপি) মো. আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আমেরিকা প্রবাসী রাসেল হোসাইন উপজেলার ধারাবারিষা ইউনিয়নের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. রবিউল করিমের ছেলে।

জানা গেছে, গুরুদাসপুর পৌরসদরের চাঁচকৈড় বাজারে ফরিদ মোল্লার ছেলে রুবেল মোল্লাকে মারধর করে দুবৃর্ত্তরা। এ ঘটনায় রুবেলের বাবা আমেরিকা প্রবাসী রাসেল হোসাইনকে প্রধান করে থানায় মামলা করেন। এ ঘটনায় করা মামলার তদন্তের দায়িত্ব পান এসআই জাফর মৃধা।

আরও জানা গেছে, তদন্ত করতে চাঁচকৈড় বাজারে প্রবাসীর দুটি ব্যবসা প্রতিষ্ঠানে যান এসআই। কথা বলেন ব্যবসা প্রতিষ্ঠানের দেখভাল ও ম্যানেজারের দায়িত্বে থাকা গোলাম রাব্বির সঙ্গে। কথোপথনে প্রবাসীর নাম প্রত্যাহারের কথা বলেন তিনি। পরে ২ জুন মুঠোফোনে প্রবাসী আসামির নাম প্রত্যাহারে পাঁচ লাখ টাকা ঘুষ দিতে হবে বলে জানান।

বিষয়টি সামাজিকভাবে জানাজানি হলে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর কর্তৃপক্ষ এসআই জাফর মৃধাকে সাময়িক বরখাস্ত করে নাটোর সদরের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ইতোমধ্যে তার বিরুদ্ধে তদন্ত চলছে।

গুরুদাসপুর থানার ওসি আসমাউল হক বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে থানার উপপরিদর্শক (এসআই) জাফর মৃধাকে নিজ কর্মস্থল থেকে সরিয়ে নাটোর সদরের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

নাটোর জেলা পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, পুলিশ সদস্য হিসেবে কারও ঘুষ নেওয়ার অভিযোগ খুবই গর্হিত। আনিত অভিযোগে প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তদন্তে তিনি দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১০

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১১

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১২

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৩

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৪

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৫

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৬

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৭

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৮

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৯

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

২০
X