সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি পোশাক পরে ব্যতিক্রমী প্রতিবাদ 

সাতক্ষীরায় পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি পোশাক পরে প্লাস্টিক দূষণের বিরুদ্ধে ব্যতিক্রমী নীরব প্রতিবাদ। ছবি : কালবেলা
সাতক্ষীরায় পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি পোশাক পরে প্লাস্টিক দূষণের বিরুদ্ধে ব্যতিক্রমী নীরব প্রতিবাদ। ছবি : কালবেলা

পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি পোশাক পরে প্লাস্টিক দূষণের বিরুদ্ধে ব্যতিক্রমী নীরব প্রতিবাদ জানালেন ভলান্টিয়ার ফর বাংলাদেশের (ভিবিডি) স্বেচ্ছাসেবকরা।

বৃহস্পতিবার (০৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আয়োজিত হয় এ ব্যতিক্রমধর্মী কর্মসূচি। আয়োজনের শিরোনাম ছিল- ‘প্লাস্টিক স্ট্রাইক : আমরা আর পরতে চাই না’।

ভিবিডি সাতক্ষীরা জেলা শাখার একদল পরিবেশ সচেতন তরুণ-তরুণী শহরের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা প্লাস্টিক বর্জ্য দিয়ে নিজেরাই তৈরি করেন প্রতীকী পোশাক। পরে সেই পোশাক পরে পার্কে নীরবভাবে দাঁড়িয়ে থাকেন তারা। উদ্দেশ্য একটাই- প্লাস্টিক দূষণের ভয়াবহতা সমাজের সামনে তুলে ধরা।

এই অভিনব কর্মসূচির মূল বার্তা ছিল- প্লাস্টিক দূষণ আমাদের শরীর ও পৃথিবীকে ঢেকে ফেলছে। আমরা আর প্লাস্টিক পরতে চাই না, চাই একটি পরিবেশবান্ধব ভবিষ্যৎ।

ভলান্টিয়ার সাজেদুল ইসলাম বলেন, আমি আজ এই জামাটা ইচ্ছা করে পরিনি। এটা পরতে বাধ্য হয়েছি- কারণ চারপাশে যেভাবে প্লাস্টিক ছড়িয়ে আছে, একদিন হয়তো সত্যিই এটাকেই জামা হিসেবে পরতে হবে। প্লাস্টিক দূষণ এখন আমাদের জীবনেরই অংশ হয়ে উঠেছে- যেটা আমরা চাইনি।

তিনি বলেন, এই প্রতিবাদ শুধু আমার না, আমাদের সবার। আজ আমরা চুপচাপ দাঁড়িয়ে আছি, কারণ প্রকৃতিও আর কিছু বলতে পারছে না। এখন সময় আমাদের কিছু বলার। এখনই বন্ধ করতে হবে প্লাস্টিক দূষণ।

ভিবিডি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ইব্রাহিম খলিল জানান, আমরা এই কর্মসূচির মাধ্যমে দেখাতে চেয়েছি, প্লাস্টিক শুধু ব্যবহারের জিনিস নয়, এর দূষণ আমাদের জীবন ও ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সবাই মিলে উদ্যোগ না নিলে ভবিষ্যৎ প্রজন্মকে বাসযোগ্য পৃথিবী দেওয়া সম্ভব হবে না।

সাধারণ সম্পাদক অর্পণ বসু বলেন, সচেতনতার পাশাপাশি নিজেই উদাহরণ তৈরি করাই আমাদের লক্ষ্য। প্লাস্টিকের বিকল্প ব্যবহার এবং পরিবেশবান্ধব চিন্তা এখন সময়ের দাবি।

শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা পথচারীদের অনেকেই এই অভিনব প্রতিবাদ কর্মসূচির ছবি তোলেন এবং স্বেচ্ছাসেবকদের প্রশংসা করেন। ভিবিডির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় এ ধরনের সৃজনশীল ও সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X