কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৫, ০২:৫৩ এএম
অনলাইন সংস্করণ

বজ্রপাতে নিহতের পরিবারের পাশে পাটুখালী পায়রা যুব সংঘ

বজ্রপাতে নিহত রকিবের পরিবারকে গরু উপহার দিয়েছে পাটুখালী পায়রা যুব সংঘ। ছবি : সংগৃহীত
বজ্রপাতে নিহত রকিবের পরিবারকে গরু উপহার দিয়েছে পাটুখালী পায়রা যুব সংঘ। ছবি : সংগৃহীত

পটুয়াখালী সদর উপজেলার বড় ইউনিয়নের বজ্রপাতে নিহত রকিবের পরিবারকে একটি গাভী গরু উপহার দিয়েছে পাটুখালী পায়রা যুব সংঘ।

শুক্রবার (০৬ জুন) সংগঠনটির পক্ষ থেকে ওই পরিবারের হাতে এ উপহার তুলে দেওয়া হয়।

এর আগে, গত ১২ মে পায়রা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে মারা যান রকিব। ওই ঘটনায় পরিবারের একটি গরুও বজ্রাঘাতে মারা যায়। আকস্মিক এই দুর্ঘটনায় পরিবারটি গভীর সংকটে পড়ে।

পাটুখালী পায়রা যুব সংঘের পক্ষ থেকে জানানো হয়, দুঃসময়ে রকিবের পরিবারের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিতকাটা সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ, পটুয়াখালী আদর্শ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. দেলোয়ার হোসেন, পাটুখালী পায়রা যুব সংঘের উপদেষ্টা মো. তোফায়েল হোসেন মৃধা, পূর্ব বড় বিঘাই জনতা স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ও সংগঠনের সভাপতি মো. আল-আমিন দফাদার, সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান হাওলাদারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

রকিবের পরিবারের সদস্যরা এ সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, এই গরুটি তাদের পরিবারে বড় সহায় হয়ে উঠবে।

পাটুখালী পায়রা যুব সংঘের সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান হাওলাদার বলেন, মানবিক বিবেচনায় আমরা পরিবারটির পাশে দাঁড়িয়েছি। এ সহায়তা যেন তাদের জীবনে কিছুটা স্বস্তি বয়ে আনে, সেই প্রত্যাশা করি। আমরা চাই, সমাজের অন্যান্যরাও এমন উদ্যোগে অনুপ্রাণিত হোক।

পাটুখালী পায়রা যুব সংঘের সভাপতি মো. আল-আমিন দফাদার বলেন, রকিব ছিল এক পরিশ্রমী ছেলে। তার পরিবার এখন দারুণ সংকটে। সংগঠনের পক্ষ থেকে আমরা চেয়েছি তাদের পাশে দাঁড়াতে। আমাদের তরুণ সদস্যরা এই দায়িত্ববোধ থেকেই এগিয়ে এসেছে।

সংগঠনের উপদেষ্টা মো. তোফায়েল হোসেন মৃধা বলেন, রকিবের পরিবারের মতো অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এমন সহানুভূতির হাত বাড়িয়ে দিলে সমাজ আরও সুন্দর হবে।

তিতকাটা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ বলেন, আজকের সমাজে যখন আত্মকেন্দ্রিকতা বেড়ে যাচ্ছে, তখন এমন মানবিক উদ্যোগ আমাদের আশাবাদী করে তোলে। এই তরুণদের কাজ সমাজের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। রকিবের মতো একটি পরিবারের পাশে দাঁড়িয়ে পাটুখালী পায়রা যুব সংঘ যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। এমন সহায়তা একদিকে যেমন ক্ষতিগ্রস্ত পরিবারকে স্বস্তি দিয়েছে, অন্যদিকে সমাজে ইতিবাচক বার্তাও ছড়িয়ে দিয়েছে—বিপদের সময়েও মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১০

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১১

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১২

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৬

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৭

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১৮

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৯

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

২০
X