দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুন ২০২৫, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ঐতিহাসিক গোরে শহীদ ময়দানে ঈদের জামাতে লক্ষাধিক মুসল্লি

দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ ময়দানে লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা
দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ ময়দানে লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা

দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ ময়দানে লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৮টায় ময়দানে নামাজ আদায় করেছেন বিভিন্ন দেশ থেকে আসা কয়েকশত মুসল্লি।

এদিকে সকাল ৬টা থেকে মুসল্লিরা সমবেত হতে শুরু করেন ঈদগাহে। ঠিক সাড়ে ৮টায় শুরু হয় নামাজ। ইমামতি করেন মাওলানা মো. মাহফুজুর রহমান। নামাজ শেষে ফিলিস্তিনসহ দেশ, জাতি ও মুসলিম উম্মাহ এবং ৭১ ও ২৪ এ শহীদ-আহতদের জন্য দোয়া করা হয়।

জামাতে অংশ নেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাসহ সর্বস্তরের জনতা।

এদিকে বৃহৎ এ জামাতে অংশ নিতে পেরে খুশি মুসল্লিরা। সকাল সাড়ে ৮টায় জামাত অনুষ্ঠিত হওয়ায় দূরদূরান্তের মুসল্লিরা নামাজে অংশগ্রহণ করতে পেরেছেন।

শুধু দিনাজপুর ও আশপাশের জেলা নয়, জামাতে নামাজ আদায় করতে আসেন দূরদূরান্ত থেকে আগত মুসল্লিরা। নীলফামারী থেকে এসেছিলেন রংপুরের একটি হিমাগারের ম্যানেজার আব্দুস সাত্তার (৬৩)। তিনি জানান, আট বার এ মাঠে নামাজ আদায় করেছি। অন্যান্য বারের চেয়ে এবারে ব্যবস্থাপনা ভালো ছিল। এত মুসল্লির সঙ্গে নামাজ আদায় করার অনুভূতি কাউকে বোঝানো কঠিন।

বৃহৎ এ জামাতে অংশ নেওয়া মুসল্লিদের জন্য স্থাপন করা হয় শৌচাগার, ওজুর ব্যবস্থা। বসানো হয় মেডিকেল টিম। পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। সুষ্ঠুভাবে নামাজ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন প্রশাসনের কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X