আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

৪ দিন পর আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু 

আগরতলা বন্দর প্রবেশ করছে বরফকৃত মাছের গাড়ি। ছবি : কালবেলা
আগরতলা বন্দর প্রবেশ করছে বরফকৃত মাছের গাড়ি। ছবি : কালবেলা

ঈদুল আজহার ছুটির কারণে চার দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) সকালে মাছ রপ্তানির মধ্য দিয়ে বন্দরে বাণিজ্য কার্যক্রম চালু হয়।

আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ১০টার দিকে ৯টি গাড়িতে করে গাড়ির ওজনসহ প্রায় ৪৮ টন বরফকৃত মাছ রপ্তানির মাধ্যমে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। তার পাশাপাশি ৪টি ট্রাকে করে গাড়ির ওজনসহ ৮৩ টন আটা ও ময়দা এ বন্দর দিয়ে ভারতের ত্রিপুরায় রপ্তানি হয়েছে। পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে মঙ্গলবার সকাল থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে। ঈদ উপলক্ষে ব্যবসায়ীদের সিদ্ধান্তে আখাউড়া স্থলবন্দরে চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। এ সময় বন্দরে আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল। তবে বন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার ছিল স্বাভাবিক।

আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া জানান, সকালে মাছ রপ্তানির মধ্যদিয়ে বন্দরে বাণিজ্য কার্যক্রম শুরু হয়। এরপর এক এক করে অন্যান্য পণ্য ভারতে প্রবেশ করে।

উল্লেখ্য, দেশের দ্বিতীয় বৃহত্তর রপ্তানিমুখী বন্দর আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন ভারতের ত্রিপুরা রাজ্যসহ সাতটি পাহাড়ি রাজ্যে দেড় লাখ মার্কিন ডলার সমপরিমাণের বরফকৃত মাছ, সিমেন্ট, পাথর ও ভোজ্যতেল রপ্তানি হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X