নাটোর প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০৬:৫১ পিএম
আপডেট : ১০ জুন ২০২৫, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

১০ বছরের মধ্যে চামড়ার দাম এবার সর্বোচ্চ : বাণিজ্য উপদেষ্টা

কাঁচা চামড়া মোকাম নাটোরের চকবৈদ্যনাথ পরিদর্শন শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ছবি : সংগৃহীত
কাঁচা চামড়া মোকাম নাটোরের চকবৈদ্যনাথ পরিদর্শন শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ছবি : সংগৃহীত

গত ১০ বছরের মধ্যে চামড়ার দাম এ বছর সর্বোচ্চ বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, গরমের কারণে সংরক্ষণে সমস্যা হওয়ায় এ বছর চামড়া পচে নষ্ট হয়েছে। এছাড়াও মৌসুমি ব্যবসায়ীদের অদূরদর্শিতা ও জ্ঞানের অভাবের কারণে চামড়া কেনাবেচায় তারা ধাক্কা খেয়েছে।

মঙ্গলবার (১০ জুন) দুপুরে দেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচা চামড়া মোকাম নাটোরের চকবৈদ্যনাথ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। বাণিজ্য উপদেষ্টা ব্যক্তিগত হেলিকপ্টারে এই চামড়ার আড়ত পরিদর্শনে আসেন।

শেখ বশিরউদ্দিন বলেন, সরকার প্রথমবারের মত চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ বিতরণ করেছে। সরকারকে লবণ ব্যবসায়ীদের স্বার্থও দেখতে হয়েছে। ভবিষ্যতে এই কার্যক্রমের অব্যবস্থাগুলো চিহ্নিত করা হবে। এছাড়া দেশের অনেক মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং চামড়া সংরক্ষণে সরকারের দেওয়া লবণ ও চামড়া আলাদা বিক্রি করেছে বলে মন্তব্য করেছেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, চামড়া শিল্পে এতিমখানা ও মাদ্রাসাগুলোর যাতে স্বার্থ রক্ষা হয়, সে ব্যাপারে সরকার কাজ করছে। সবাই যাতে চামড়ার সঠিক মূল্য পেতে পারে সেজন্য সারা দেশে সাড়ে ৭ লাখ টন লবণ বিতরণ করা হয়েছে। সরকার লবণ ছাড়া চামড়ার দাম নির্ধারণ করে না। অনেক মাদ্রাসা লবণ ছাড়া চামড়া দিয়েছে। অনেক মৌসুমি ব্যবসায়ীর এ সম্পর্কে ধারণা না থাকায় তারা চামড়ার কাঙ্ক্ষিত দাম পাননি।

নাটোরে চামড়া ব্যবসায়ীদের মধ্যে জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের সাধারণ সম্পাদক হালিম সিদ্দিকী এবং সায়দার রহমান খান বক্তব্য রাখার সুযোগ পান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী, জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি সায়দার খান ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম সিদ্দিকী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

১০

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১১

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১২

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১৩

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১৪

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১৫

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৬

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৭

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৮

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৯

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

২০
X