কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৫, ১১:১২ পিএম
অনলাইন সংস্করণ

ঊষা কেন্দ্রীয় কমিটির সভাপতি হলেন ছাত্রলীগ নেতা পাভেল

শিবলি রহমান পাভেল। ছবি : সংগৃহীত
শিবলি রহমান পাভেল। ছবি : সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ঊষা) কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মনোনীত হয়েছেন ছাত্রলীগ নেতা শিবলি রহমান পাভেল।

সোমবার (০৯ জুন) ঊষার ৩৯তম ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।

পাভেল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমন্বয়কদের অন্যতম সদস্য। পাভেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ সেশনের দর্শন বিভাগের শিক্ষার্থী। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্রলীগের এই নেতা ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হয়েছেন বলে জানা গেছে।

গত ৮ মে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোস্তাকিন আল মামুন পিয়ালের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে অংশ নিতে দেখা যায় শিবলী রহমান পাভেলকে। তাকে ওই কর্মসূচিতে মুহসীন হল ছাত্রদলের নেতা হিসেবে পরিচয় দেওয়া হয়।

ঊষার কমিটিতে স্বজনপ্রীতি ও আওয়ামী দোসরদের পুনর্বাসনের অভিযোগ এনে কমিটি বয়কট করে স্থান ত্যাগ করেন সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়াও এ কমিটি বাতিল করে পুনরায় নতুন কমিটি গঠনের দাবি উঠলেও তা হয়নি।

ইতোমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিজ নিজ ক্যাম্পাস থেকে ঊষার কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। কমিটি প্রকাশের পর কেন্দ্রীয় এ কমিটি থেকে অধিকাংশ নেতা অফিসিয়ালি পদত্যাগ করবেন বলেও জানা গেছে।

কমিটি প্রকাশের পর ক্ষোভ জানিয়েছেন ঊষা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সভাপতি তানজিল হোসেন সানমুন। দুঃখ প্রকাশ করে তিনি বলেন, যেহেতু এই কমিটি একটি সিলেকশন পন্থা অবলম্বন করে তৈরি, অবশ্যই আপনাদের উচিত ছিল আরও বেশি সতর্ক এবং জুলাই অভ্যুত্থানের সরাসরি বিরোধিতাকারী কাউকে না পদ দেওয়া।

এছাড়াও তিনি এ কার্যক্রমের তীব্র নিন্দা এবং পুনর্বিবেচনার দাবি জানান।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ঊষার সহ-সভাপতি তাবাসসুম কবীর বলেন, স্বজনপ্রীতি করে আওয়ামী লীগের দোসরকে ঊষার সভাপতি বানানো হয়েছে, যা জুলাই বিপ্লবকে অবমাননার সমান এবং ঊষার সঙ্গে প্রহসন। আমরা এ কমিটি বয়কট করেছি। অধিকাংশ বিশ্ববিদ্যালয় এ সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে জানতে ছাত্রলীগ নেতা শিবলি রহমান পাভেলের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১০

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১১

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১২

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৩

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৪

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৫

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৬

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৭

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৮

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৯

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

২০
X