মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
খুলনা ব্যুরো
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০৪:৪৫ পিএম
আপডেট : ১০ জুন ২০২৫, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতার মোটরসাইকেল বহর থেকে টোল প্লাজা ভাঙচুর

মোটরসাইকেল বহর থেকে রূপসা সেতুর টোল প্লাজা ভাঙচুর করা হয়। ছবি : সংগৃহীত
মোটরসাইকেল বহর থেকে রূপসা সেতুর টোল প্লাজা ভাঙচুর করা হয়। ছবি : সংগৃহীত

খুলনা জেলা বিএনপির সাবেক এক নেতার মোটরসাইকেল বহর থেকে রূপসা সেতুর টোল প্লাজা ভাঙচুরের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১০ জুন) দুপুরে এ ঘটনায় রূপসা থানায় সাধারণ ডায়েরি করেছেন টোল প্লাজার কার্য সহকারী মীর আব্দুল জব্বার। এর আগে সোমবার (৯ জুন) বিকেলে ঘটনাটি ঘটে।

মীর আব্দুল জব্বার ডায়েরিতে উল্লেখ করেন, সোমবার বিকেল আনুমানিক ৪টায় ৪০-৪৫টি মোটরসাইকেল রূপসা সেতুর টোল প্লাজা হয়ে শহরে প্রবেশ করে। এ সময় টোলপ্লাজার অটোমেটিক সিগন্যাল বারটি একজন মোটরসাইকেল আরোহীর গায়ে লাগে। এ ঘটনায় মোটরসাইকেল বহরে থাকা লোকজন মব সৃষ্টি করে ৮ নম্বর টোল প্লাজার গ্লাসে লাথি মেরে ভেঙে ফেলে ভেতরে প্রবেশের চেষ্টা করে।

খোঁজ নিয়ে জানা যায়, খুলনা জেলা বিএনপির সদ্য সাবেক ওই নেতা নিজ বাড়িতে মোটরসাইকেল বহর নিয়ে যান। রূপসা এলাকার জাবুসা হয়ে বহরটি খুলনা শহরে প্রবেশের সময় টোল চাইতে গেলে বহরে থাকা এক কর্মী টোল প্লাজার ৮ নম্বর বুথে গিয়ে লাথি মেরে ভেঙে ফেলে। এ সময় চারিদিকে উত্তেজনা সৃষ্টি হয়।

টোলপ্লাজার সিসিটিভি ফুটেজে দেখা যায়, বহর নিয়ে যাওয়ার সময় টোলের সিগন্যাল দেন কর্তব্যরত কার্যসহকারী। এ সময় পাঞ্জাবী পরা এক বিএনপি কর্মী গিয়ে টোল প্লাজার ৮ নম্বর বুথে লাথি মেরে গ্লাস ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় বহরে থাকা আরও কয়েকজনকে মারমুখী হতে দেখা যায়।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান কালবেলাকে বলেন, মোটরসাইকেল বহর নিয়ে একদল লোক টোল প্লাজা পার হওয়ার সময় একজনের মোটরসাইকেলের ওপর টোল প্লাজার সিগন্যাল বারটি পড়ে। এ সময় একজন উত্তেজিত অবস্থায় টোলপ্লাজায় লাথি মেরে টোলপ্লাজা ভেঙে ফেলে। এ ব্যাপারে একটি জিডি করা হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে জানতে ওই নেতার মোবাইলে একাধিকবার কল দিলেও তা রিসিভ হয়নি। তার হোয়াটস আপ নম্বরে ম্যাসেজ দিলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১০

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১১

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১২

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৩

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৪

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৫

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৬

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৭

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৮

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৯

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

২০
X