সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৫, ০৭:৫৭ এএম
অনলাইন সংস্করণ

অপহৃত নুহাশকে উদ্ধার করল সেনাবাহিনী

অপহৃত কিশোর নুহাশ আজিজকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। ছবি : কালবেলা
অপহৃত কিশোর নুহাশ আজিজকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। ছবি : কালবেলা

দীর্ঘ ৭৪ দিন পর অপহৃত কিশোর নুহাশ আজিজকে রাজধানী ঢাকার একটি মাদকাসক্তি চিকিৎসা ও নিরাময় কেন্দ্র থেকে উদ্ধার করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (১০ জুন) রাত ১০টায় তারাকান্দিতে অবস্থিত অস্থায়ী আর্মি ক্যাম্পের সেনাবাহিনী সদস্যরা এ অভিযান পরিচালনা করে। উদ্ধারের পর কিশোরকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, চলতি বছরের ২৬ মার্চ সাইদা দিল আফরোজ এবং তার মেয়ের জামাই লিটন অধিকারী নুহাশ আজিজকে ঢাকার উত্তরা কামারপাড়ার একটি ভাড়াটিয়া বাসা থেকে বেড়াতে যাওয়ার কথা বলে অপহরণ করে। এরপর তাকে মাদকাসক্তের অজুহাতে রাজধানীর গ্রিন লাইফ মাদকাসক্তি চিকিৎসা ও নিরাময় কেন্দ্রে লুকিয়ে রাখে।

অপহরণের পর নুহাশের পরিবার বিভিন্ন জায়গায় খোঁজ নিতে থাকে। কোনো সন্ধান না পেয়ে প্রথমে ঢাকা উত্তরা পশ্চিম থানা এবং টাঙ্গাইল সদর থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ কোনো কূলকিনারা করতে না পারলে পরবর্তীতে জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দি অস্থায়ী সেনা ক্যাম্পে একটি লিখিত অভিযোগ করেন নুহাশের স্বজনরা।

তারাকান্দি অস্থায়ী ক্যাম্প সূত্রে জানা যায়, অভিযোগ পাওয়ার পর সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপহৃত কিশোরের অবস্থান শনাক্ত করা হয়। এরপর পরিবার ও সেনাবাহিনীর যৌথ সহায়তায় ঢাকার ওই মাদকাসক্তি চিকিৎসা ও নিরাময় কেন্দ্র থেকে নুহাশকে উদ্ধার করে তারাকান্দি অস্থায়ী আর্মি ক্যাম্পে আনা হয়। এরপর মঙ্গলবার রাতে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনী অস্থায়ী ক্যাম্পের (২৬ বীর) লেফটেন্যান্ট শাহরিয়ার তালুকদার রিফাত। তিনি বলেন, অপহরণের অভিযোগ পাওয়ার পরই সেনাবাহিনী অভিযানে নামে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপহৃত কিশোরকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১০

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১১

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১২

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৩

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৪

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৫

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৬

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৭

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৮

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৯

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

২০
X