মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৫, ০২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

এক জালে মিলল ৪৩ মণ ইলিশ

বিক্রির জন্য আড়তে নেওয়া হয় মাছ। ছবি : কালবেলা
বিক্রির জন্য আড়তে নেওয়া হয় মাছ। ছবি : কালবেলা

সরকারের ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে গিয়ে প্রথম দিনেই কাঙ্ক্ষিত ইলিশের দেখা পেয়েছে জেলেরা। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ইউনুস মিয়া নামে এক জেলের জালে ধরা পড়েছে ৪৩ মণ ইলিশ।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে আলীপুর মৎস্য বন্দরের আবদুল্লাহ ফিসে মাছগুলো নিলামের মাধ্যমে ২০ লাখ ৬২ হাজার টাকায় বিক্রি হয়েছে। বুধবার মধ্যরাতে অবরোধ শেষে পায়রাবন্দর সংলগ্ন গভীর সমুদ্রে একবার জাল ফেলেই এ ইলিশ ধরা পড়ছে।

ট্রলারের মাঝি ইউনুস মিয়া জানান, বুধবার মধ্যরাতে ১৯ জন জেলেসহ ‘এফবি তামান্না’ ট্রলার নিয়ে তারা গভীর সাগরে যাত্রা করেন। পায়রা বন্দর এলাকায় জাল ফেলতেই এসব মাছ উঠে আসে। দীর্ঘদিন পরে আশানুরূপ মাছ পেয়ে খুশি তারা।

ট্রলারের মালিক ইউসুফ (কোম্পানি) হাওলাদার বলেন, অবরোধ শেষে বেশ পরিমাণে ইলিশ ধরা পড়ায় জেলেসহ আমরা খুব খুশি। ধার দেনা করে ট্রলার পাঠিয়েছিলাম, মাছ না পেলে বড় লোকসানে পড়ে যেতাম। শুরুতেই এমন মাছ পেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা কালবেলাকে বলেন, এবছর সঠিকভাবে অবরোধ পালন করায় মাছের সুষ্ঠু প্রজনন হয়েছে। তাই সমুদ্রে বেশ পরিমাণ মাছ হয়েছে। যার কারণে জেলেদের জালে বেশি বেশি মাছ ধরা পড়ছে। আশা করছি বিগত বছরগুলোর লোকসান পুষিয়ে উঠবে উপকূলের জেলেরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X