নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৫, ১২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

মৎস্যজীবী দলের নেতাকে তুলে নিয়ে এলোপাতাড়ি মারধর

অভিযুক্ত মো. কিসলু সিকদার। ছবি : সংগৃহীত
অভিযুক্ত মো. কিসলু সিকদার। ছবি : সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদে জসিম হাওলাদার (৩০) নামে এক মাছ ব্যবসায়ীকে ধরে নিয়ে কুপিয়ে গুরুতর জখমের ঘটনা ঘটেছে। অভিযোগের তীর উঠেছে মো. কিসলু সিকদারের বিরুদ্ধে। বর্তমানে তিনি বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) চিকিৎসাধীন।

বুধবার (১১ জুন) রাতে উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রাজবাড়ী বাজারে পুলিশের সামনে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী জসিম গুয়ারেখা ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক।

আহত জসিম হাওলাদারের ভাই মো. অসীম হাওলাদার জানান, তার ভাই একজন মাছ ব্যবসায়ী৷ পাটিকেলবাড়ি গ্রামের কিসলু সিকদার একজন চিহ্নিত সন্ত্রাসী। কিসলু, শফিক, নাঈম, শামিমসহ ২০-২৫ জন দা, লাঠি ও রড নিয়ে বাজার থেকে জসিমকে ধরে নিয়ে যায়। পরে তার দুই হাত পা বেঁধে দা দিয়ে পিঠে ও মুখের পাশে কোপায়। এ সময় সঙ্গে থাকা অন্যরা তাকে রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করেছে।

গুয়ারেখা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মো. রাজিব মৃধা বলেন, কিসলু সিকদার মূলত স্থানীয় আওয়ামী লীগের লোক। তিনি আওয়ামী লীগ আমলে এলাকায় অনেক সন্ত্রাসী কার্যক্রম করেছেন। কিসলু ফেসবুকে বিএনপি, ছাত্রজনতার আন্দোলন নিয়ে ধারাবাহিক বাজে মন্তব্য করেছে। এ নিয়ে তাকে কয়েকবার সাবধান করা হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে কিসলু, তার ভাই শফিক, নাঈমসহ ২০-২৫ জনের একটি বাহিনী রামদা, রড ও লাঠি নিয়ে এসে আমাদের মারতে আসে। আমাদের না পেয়ে ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি জসিমকে ধরে নিয়ে রামদা দিয়ে কুপিয়েছে।

গুয়ারেখা ইউপি চেয়ারম্যান মো. গাজী মিজানুর রহমান বলেন, শুনেছি কিসলু সিকদার জসিমের ওপর হামলা চালিয়েছে। তার বিচার হওয়া দরকার।

নেছারাবাদ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. মিরাজুল ইসলাম বলেন, আহত জসিমের মুখের পাশে কাটা দাগ, ঠোট নাক ফুলা। তার পিঠে বড় তিনটি ক্ষতের চিহ্ন দেখা গেছে। ক্ষতগুলো ফুসফুসের কাছাকাছি যেতে পারে তাই গুরুতর মনে করে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত মো. কিসলু সিকদারের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দিলেও সেটি বন্ধ পাওয়া গেছে।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমিন জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়েছিল। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১০

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১১

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১২

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৩

ইতিহাসের এই দিনে

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৬

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৭

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৮

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৯

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

২০
X