বরিশাল ব্যুরো
প্রকাশ : ১২ জুন ২০২৫, ০৬:২৭ পিএম
আপডেট : ১২ জুন ২০২৫, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় ছাত্রদল নেতা, অতঃপর...

আটক ছাত্রদল নেতা মেহেদী হাসান। ছবি : কালবেলা
আটক ছাত্রদল নেতা মেহেদী হাসান। ছবি : কালবেলা

বরিশাল নগরীতে প্রেমিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় এক ছাত্রদল নেতা আটক করেছে পুলিশ। এ ঘটনায় ছাত্রদলের অভ্যন্তরীণ রাজনীতিতে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) রাত ১২টা ৪০ মিনিটের দিকে নগরীর গ্যাসটাবাইন বাজার সংলগ্ন একটি বাসা থেকে প্রেমিকারসহ তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

আটক ওই নেতার নাম মেহেদী হাসান। তিনি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।

থানা সূত্রে জানা গেছে, স্থানীয়দের সহযোগিতায় গত ১০ জুন রাত ১২টা ৪০ মিনিটের দিকে নগরীর গ্যাসটাবাইন বাজার সংলগ্ন একটি বাসা থেকে প্রেমিকারসহ মেহেদী হাসানকে আটক করে থানায় নেয় পুলিশ সদস্যরা। পরে ১১ জুন দুপুরে আটকৃত মেহেদীকে মেহেন্দিগঞ্জ থানা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মেয়ে-ছেলে উভয়পক্ষ নিয়ে থানা হাজির হন। পুলিশের উপস্থিতিতে তারা ছেলে-মেয়েকে বিয়ে করার বিষয়ে একমত হন। পরে ৩শ টাকার অঙ্গিকারনামায় উভয় পক্ষের পরিবারের স্বাক্ষরের মাধ্যমে এবং তরুণীকে বিয়ে করার পর মেহেদীকে ছেড়ে দেয় থানা পুলিশ।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ন কবির কালবেলাকে বলেন, ৫ মাস পূর্বে মেহেদীর সঙ্গে ফাতেমার পরিচয় হয়। ফাতেমা বরিশাল গ্যাসটাবাইন এলাকায় অপসোনিন ফার্মা লিমিটেডের ওষুধ তৈরির কারখানায় চাকরি করেন। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায়ই মেহেদী বরিশালে ফাতেমার সঙ্গে দেখা করতে আসেন।

তিনি আরও বলেন, বুধবার (১১ জুন) দুপুরে ছেলে এবং মেয়ে উভয় পক্ষের পরিবারের লোকজন থানায় আসেন এবং সেখানে বিএনপির ও ছাত্রদলের নেতারা ছিলেন। থানায় বসে উভয় পক্ষের মধ্যে ছেলে-মেয়ের বিয়ের সিদ্ধান্ত হলের ৩শ টাকা স্টাম্পে স্বাক্ষরের মাধ্যমে সাক্ষীদের উপস্থিতিতে বরিশাল আদালত চত্বরে এক আইনজীবীর চেম্বারে বসে তাদের বিয়ে শেষে ছাত্রদল নেতা মেহেদী হাসানকে ছেড়ে দেয় পুলিশ।

বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মিজানুর রহমান কালবেলাকে বলেন, এক যুবক ও তরুণীকে স্থানীয়রা ধরে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। ছেলেমেয়ে পূর্ব পরিচিত থাকায় তারা বিয়ে করবে বলে জানালে উভয় পক্ষের কাছ থেকে লিখিত রাখা হয়। পরে উভয় পক্ষের পরিবারের লোকজন বিয়ের কাজ সম্পন্ন করে আসার পরে মেহেদীকে ছেড়ে দেওয়া হয়।

বিষয়টি জানতে মেহেন্দীগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি শাহাদৎ হোসেন সোহাগ ও অভিযুক্ত জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসানের মোবাইল ফোনে একাধিক বার কল করা হলেও কল রিসিভ হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১০

আজকের নামাজের সময়সূচি

১১

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১২

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১৩

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১৪

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১৭

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৮

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৯

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

২০
X