মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৫, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ছোট ভাইকে বাঁচাতে বড় বোনের পুকুরে ঝাঁপ, প্রাণ গেল দুজনেরই

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরে ডুবে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) সকাল সাড়ে ১১টার দিকে বাহিরদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু তালহা (৫) ও তানহা (৭) রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলার জামালপুর ইউনিয়নের নওপাড়া গ্রামের সুমন শেখের সন্তান।

জানা যায়, বুধবার সকালে নিহতদের মা অসুস্থ অবস্থায় দুই শিশুকে নিয়ে বাহিরদিয়া গ্রামে নানা মতিয়ার শেখের বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার সকালে পরিবারের অন্য সদস্যরা কাজে ব্যস্ত থাকায় শিশু দুটি বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল।

খেলার একপর্যায়ে ছোট ভাই আবু তালহা অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। তাকে বাঁচাতে বড় বোন তানহাও পানিতে ঝাঁপ দেয়। একপর্যায়ে দুজনেই পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়।

একপর্যায়ে পাশের বাড়ির এক নারী হেঁটে যাওয়ার সময় ঘটনাটি দেখতে পান। তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে পানিতে নেমে দুই শিশুকে উদ্ধার করে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিলা আজাদ জানান, হাসপাতালে আনার আগেই শিশুদের মৃত্যু হয়েছে। তারপরও ইসিজি করে কনফার্ম হয়েছি। পরে পরিবারের কাছে লাশ দুটি হস্তান্তর করা হয়েছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশারত হোসেন বলেন, শিশু দুটি আপন ভাই-বোন। মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে তাদের করুণ মৃত্যু হয়েছে। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X