বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৫, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বৃদ্ধার জমি দখলের চেষ্টায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২

বরিশালের বাকেরগঞ্জে এক বৃদ্ধার পৈতৃক জমি জবরদখলের চেষ্টা, ইনসেট বিএনপি নেতা মিরাজ চাপরাশি। ছবি : কালবেলা
বরিশালের বাকেরগঞ্জে এক বৃদ্ধার পৈতৃক জমি জবরদখলের চেষ্টা, ইনসেট বিএনপি নেতা মিরাজ চাপরাশি। ছবি : কালবেলা

বরিশালের বাকেরগঞ্জে এক বৃদ্ধার পৈতৃক জমি জবরদখল করতে গিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ জুন) সকাল ১১টায় উপজেলার ফরিদপুর ইউনিয়নের ভোজমহল গ্রামে ধারাল অস্ত্র নিয়ে হামলা ও এক বৃদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ ইউনিয়ন বিএনপি নেতা মিরাজ চাপরাশির বিরুদ্ধে।

এ ঘটনায় বুধবার (১১ জুন) দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার ফরিদপুর ইউনিয়ন বিএনপির সদস্য মিরাজ চাপরাশি (৩২) ও তার সহযোগী সোহেল চাপরাশি (৪২)।

এরইমধ্যে জমি দখলের চেষ্টায় হামলা ও কুপিয়ে জখমের ঘটনায় বৃদ্ধার পুত্র শামিম চাপরাশি বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। আহত বৃদ্ধা রাশিদা বেগম (৬৫) বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার ফরিদপুর ইউনিয়নের ভোজমহল গ্রামে মেইন রোডের পাশে শামীম চাপরাশিদের মূল্যবান সম্পত্তি একই এলাকার বিএনপি নেতা মিরাজ চাপরাশি ক্রয় করার জন্য তাদের ওপর চাপ সৃষ্টি করেন। তারা এ জমি বিক্রি করতে অনীহা প্রকাশ করলে তাদের খুনজখমের হুমকি দেয়। ঘটনার দিন সোমবার সকাল ১১টার সময় মিরাজ চাপরাশি, সোহেল চাপরাশি আবুল চাপরাশি ও রাসেল চাপরাশিসহ অজ্ঞাতনামা ৪-৫ জন পূর্বপরিকল্পিতভাবে দা, লোহার পাইপ ও লাঠিসোঁটা নিয়ে তাদের অর্ধনির্মিত বিল্ডিং ঘরে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় শামীম চাপরাশির বৃদ্ধ মা রাশিদা বেগম ও বাবা আব্দুর রশিদ চাপরাশি বাধা দিতে গেলে তাদের কুপিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসা ব্যবস্থা করেন।

অভিযুক্তদের একজন আবুল চাপরাশি বলেন, তার জামাতা মিরাজ চাপরাশির সঙ্গে জমি নিয়ে চাচা আব্দুর রশিদ চাপরাশির দ্বন্দ্ব রয়েছে। এ ঘটনায় তিনি জড়িত নন। মিরাজ চাপরাশি বিএনপির রাজনীতি করেন বলে তিনি স্বীকার করেন।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনা থানায় মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যে দুজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X