তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০৮:৪১ এএম
অনলাইন সংস্করণ

তারেক রহমান এখনো বৈষম্যের শিকার : আনিসুল হক

সুনামগঞ্জে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষকদল নেতা আনিসুল হক। ছবি : কালবেলা
সুনামগঞ্জে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষকদল নেতা আনিসুল হক। ছবি : কালবেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক আনিসুল হক বলেছেন, বিগত ১৫ বছর আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে মানুষ ঐক্যবদ্ধ থেকে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে গেছে।

তিনি বলেন, আমাদের অনেক নেতা-নেত্রী জেল থেকে মুক্তি পেয়েছেন। অনেকেই দেশে ফিরে এসেছেন। কিন্তু আমাদের নেতা তারেক রহমান এখনো দেশের মাটিতে পা রাখতে পারেননি। তিনি এখনো বৈষম্যের শিকার।

বৃহস্পতিবার (১২ জুন) সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের নেতাকর্মীদের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

আনিসুল হক বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস লন্ডনে রয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে লন্ডনে তার সৌজন্য সাক্ষাৎ হবে। দেশের চলমান পরিস্থিতি, নির্বাচন ও বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে। আমরা চাই, সেই কথা ইতিবাচক হোক। আমাদের নেতার পরামর্শগুলো যেন তিনি সাদরে গ্রহণ করেন এবং তিনি যেন আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করেন।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের নিয়ে কাজ করবে। বর্তমানে প্রতি উপজেলায় একটি ধান-চাল ক্রয় কেন্দ্র রয়েছে। বিএনপির ক্ষমতায় এলে বিভিন্ন প্রকারভেদে প্রতি ইউনিয়নে একটি ক্রয়কেন্দ্র করা হবে।

তিনি আরও বলেন, ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত বিএনপির নেতৃত্ব সংকটের সময় আমরা আপনাদের পাশে থেকে আন্দোলন সংগ্রাম করেছি। কঠিন সময়ে আপনারা আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন। দেশনেত্রী আমাকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক করেন। আমি আপনাদের নিয়ে সুনামগঞ্জ-১ আসনের মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১০

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১১

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১২

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৩

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৪

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৫

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৬

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৯

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

২০
X