আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বান্দরবানে পর্যটকের লাশ উদ্ধার

মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : কালবেলা
মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : কালবেলা

বান্দরবানের আলীকদমের তৈনখালে আরও এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত দুদিনে দুটি লাশ উদ্ধার হলো। পুলিশ জানিয়েছে, এখনো এক পর্যটক নিখোঁজ রয়েছেন।

জানা গেছে, বৃহস্পতিবার (১২ জুন) সকালে মাতামুহুরী নদীর পাড়ে উপজেলা সদরের বাজার পাড়ার তাহের মল্লিকের জমির পাশ থেকে প্রথম লাশটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী কামাল মাঝিসহ কয়েকজন জানিয়েছেন, দ্বিতীয় লাশটি একজন নারী পর্যটকের। তারা লাশটি ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নারী পর্যটকের নাম স্মৃতি আক্তার (২৪)। তার বাবার নাম মো. হাবিবুর রহমান এবং মায়ের নাম রুপিয়া বেগম। তার বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বাকি সাভার গ্রামে। এদিকে, উদ্ধার হওয়া লাশটি যে স্মৃতি আক্তারের, তা তার সঙ্গীরা নিশ্চিত করেছেন।

আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশটি উদ্ধার করে থানায় আনা হয়। লাশের পরিচয় নিশ্চিত হওয়ার পর ময়নাতদন্তের জন্য বান্দরবান পাঠানো হবে।

উল্লেখ্য, ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন বর্ষা ইসলামের নেতৃত্বে ৩৩ জন পর্যটক আলীকদমের ক্রিসতং পাহাড় এবং থানচির লিমান লিবলু পাহাড় সামিটে যাচ্ছিলেন। তারা দুটি দলে বিভক্ত ছিলেন। ২২ জনের একটি দলের মধ্যে বুধবার রাতে ৩ জন নিখোঁজ হন।

পরে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ধলইতলা পাচুড়িয়া গ্রামের শেখ হিদায়েতুল ইসলামের ছেলে শেখ জুবাইরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ ছিলেন হাসান ও স্মৃতি নামের আরও দুই পর্যটক। এদের মধ্যে শুক্রবার সকালে তৈনখালের আমতলী ঘাটে স্মৃতি আক্তারের লাশ পাওয়া যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আ.লীগ নেতা কারাগারে

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১০

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১১

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

১২

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৩

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

১৪

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

১৫

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

১৬

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

১৭

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

১৮

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

১৯

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

২০
X