গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

কর্মীকে হাতুড়িপেটার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অভিযুক্ত বিএনপি নেতা মো. মজিবর রহমান মোল্লা। ছবি : সংগৃহীত
অভিযুক্ত বিএনপি নেতা মো. মজিবর রহমান মোল্লা। ছবি : সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান মোল্লার বিরুদ্ধে নিজ দলের কর্মীকে হাতুড়িপেটা করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। বাচ্চু গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

এ ব্যাপারে গত বৃহস্পতিবার (১২ জুন) তিনি বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় অভিযোগ করেছেন।

আহত নজরুল ইসলাম বাচ্চু নিজেকে পৌর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক বলে দাবি করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মজিবর রহমান মোল্লার নেতৃত্বে মোশারফ হোসেন ব্যাপারী, শিখর মোল্লা, রাজীব মোল্লা, আকবর, রানাসহ অন্যান্য আসামি এলাকায় নানা অপকর্ম করে আসছে। সম্প্রতি এসব অপকর্মের বিরুদ্ধে অনুষ্ঠিত মানববন্ধন ও সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার কারণে তারা বাচ্চুর প্রতি ক্ষিপ্ত ছিল।

এর পরিপ্রেক্ষিতে গত ৯ জুন বিকেলে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর মাইটকোড়া গ্রামে একটি গানের অনুষ্ঠানে মজিবর রহমানের নেতৃত্বে বাচ্চুর ওপর হামলা চালানো হয়। এ সময় তাকে দেশীয় অস্ত্র, লাঠি ও হাতুড়ি দিয়ে পেটালে তিনি গুরুতর আহত হন। এক পর্যায়ে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম কালবেলাকে বলেন, অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১০

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

১১

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১২

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৩

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৪

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১৫

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

১৭

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

১৮

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১৯

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

২০
X