সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ০১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৪৮ লাখ

যমুনা সেতুর পূর্ব টোল প্লাজা। পুরোনো ছবি
যমুনা সেতুর পূর্ব টোল প্লাজা। পুরোনো ছবি

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার যাত্রার শেষ দিনে যমুনা সেতুতে প্রায় সাড়ে তিন কোটি টাকা টোল আদায় হয়েছে। গত ২৪ ঘণ্টায় এ সেতুতে যানবাহন পারাপার হয়েছে ৫১ হাজারেরও বেশি।

রোববার (১৫ জুন) সকালে যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, শনিবার (১৪ জুন) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫১ হাজার ৫৯৫টি যানবাহন চলেছে। টোল আদায় হয়েছে ৩ কোটি ৪৮ লাখ ৩৬ হাজার ২৫০ টাকা।

এর মধ্যে সেতুর পূর্ব টোলপ্লাজায় (উত্তরবঙ্গগামী লেন) ১৮ হাজার ২৬৬টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৪ লাখ ৫২ হাজার টাকা। অপরদিকে পশ্চিম টোলপ্লাজায় ৩৩ হাজার ৩২৯টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ৩ লাখ ৮৪ হাজার ৫০ টাকা।

যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, ফিরতি ঈদযাত্রার চাপ সামলাতে সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮টি বুথ স্থাপন করে টোল আদায় করা হয়েছে। এ ছাড়া মোটরসাইকেলের জন্য আলাদা দুটি বুথে টোল আদায় করা হয়।

এর আগে, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত যমুনা সেতু দিয়ে মোট ৪৯ হাজার ১৮২টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় ৩ কোটি ৪৩ লাখ ১৩ হাজার ২০০ টাকা। এর আগের ২৪ ঘণ্টার ব্যবধানে টোল আদায় বেড়েছে ৫ লাখ টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X