সিলেট ব্যুরো
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

সিলেট ওসমানী মেডিকেলে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির পালন করছেন।

রোববার (১৫ জুন) সন্ধার দিকে তাদের দাবি-দাওয়া আদায় ও সব ইন্টার্নকে মানসম্মত কক্ষ দেওয়া না পর্যন্ত তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে ইন্টার্ন চিকিৎসকরা বলেন, আমরা গভীর দুঃখ ও ক্ষোভের সঙ্গে অবহিত করছি যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন হলের অধিকাংশ কক্ষ বর্তমানে বসবাসের অযোগ্য। কিছু কক্ষে সংস্কারকাজ চলমান থাকলেও, অবশিষ্ট কক্ষগুলোর ক্ষেত্রে হাসপাতাল ও কলেজ প্রশাসন কোনো সুস্পষ্ট সময়সীমা বা করণীয় ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছে।

এরই মধ্যে প্রশাসনের নির্দেশে একাধিক নারী ইন্টার্ন চিকিৎসকের রুমে তাদের কর্তব্যকালীন অনুপস্থিতিতে জোরপূর্বক প্রবেশ করে তালা ভেঙে ব্যক্তিগত সামগ্রী বের করে দেওয়া হয়েছে-যা সম্পূর্ণরূপে অমানবিক, অবমাননাকর এবং পেশাগত নিরাপত্তা-বিরোধী আচরণ।

তারা আরও বলেন, এদের মধ্যে একজন ইন্টার্ন চিকিৎসক অন্তঃসত্ত্বা ছিলেন, যার প্রতি এ ধরনের আচরণ চরমভাবে অমানবিক ও গর্ভবতী নারীর প্রতি ন্যূনতম সহানুভূতির অভাবের বহিঃপ্রকাশ। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

ইন্টার্ন চিকিৎসকদের দাবিগুলো হলো, ঘটনার দায় স্বীকার ও প্রকাশ্যে দুঃখপ্রকাশ, ঘটনার পূর্ণাঙ্গ ব্যাখ্যা ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যক্তিগত ও প্রশাসনিক ব্যবস্থা। ইন্টার্ন চিকিৎসকদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও বসবাস যোগ্য আবাসিক কক্ষ নিশ্চিতকরণ এবং তা বুঝিয়ে দেওয়ার সুনিদিষ্ট সময়সীমা ঘোষণা।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী কালবেলাকে বলেন, ইন্টার্ন চিকিৎসকরা কিছু দাবি দেওয়া নিয়ে তারা সন্ধা থেকে কর্মবিরতে গেছেন। তাদের দাবিগুলোর বিষয় নিয়ে আমরা তাদের সঙ্গে আমাদের আলোচনা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১০

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১১

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১২

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৪

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৫

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৬

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১৭

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১৮

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৯

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

২০
X