মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

একাই ৪৫০ শিক্ষার্থীর পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষক

মাইলোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
মাইলোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

সহকারী শিক্ষকদের চলমান কর্মবিরতির কারণে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের মাইলোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫০ শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা একাই নিচ্ছেন প্রধান শিক্ষক মো. শাহজাদা ওসমানী।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে সরেজমিন গেলে দেখা যায়, অফিস কক্ষ ফাঁকা পড়ে আছে। কোনো সহকারী শিক্ষককে পাওয়া যায়নি। তবে বিদ্যালয়ের সামনে অনেক অভিভাবক দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অভিভাবকরা জানায়, সকালে কয়েকজন শিক্ষিকা আসছিল। তবে প্রধান শিক্ষক পরীক্ষা শুরু করলে তারা স্কুল থেকে চলে যায়।

এ বিষয়ে প্রধান শিক্ষক মো. শাহজাদা ওসমানী কালবেলাকে বলেন, সহকারী শিক্ষকদের আন্দোলনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। আমরা চাই তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হোক। আমাদের ডিপিও, এডিপিও এবং এটিও স্যারেরা পরীক্ষা নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। আমার জবাবদিহিতার জায়গা থেকে পরীক্ষা নিতে হচ্ছে।

তিনি আরও বলেন, ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ যেন নষ্ট না হয় সেই দিকটাও আমাদের খেয়াল রাখতে হবে। আমি প্রাক্তন কয়েকজন শিক্ষার্থী, অভিভাবক ও আমার অফিস সহায়কের সহযোগিতা নিয়ে পরীক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। পাঁচটি শ্রেণির মোট ৫১৭ জন শিক্ষার্থীর মধ্যে ৪৫০ জন পরীক্ষায় অংশ নিয়েছে। সবার দায়িত্ব একাই পালন করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে।

ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে উপস্থিত অভিভাবকরা বলেন, শুধু একজন শিক্ষক দিয়ে পাঁচটি ক্লাসের পরীক্ষা নেওয়ায় খুবই কষ্টকর। এতে পরীক্ষার মান নষ্ট হচ্ছে। একই সঙ্গে শিক্ষার্থীদের ভবিষ্যৎও ঝুঁকিতে পড়ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X