সিলেট ব্যুরো
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ০৪:৫৯ এএম
অনলাইন সংস্করণ

দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ, মামলায় আসামি ১৫৯

দুই উপদেষ্টার গাড়ি আটকে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের বিক্ষোভ। ছবি : কালবেলা
দুই উপদেষ্টার গাড়ি আটকে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের বিক্ষোভ। ছবি : কালবেলা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান ও মোহাম্মদ ফাওজুল কবির খানের গাড়িবহর আটকে ভুয়া ভুয়া স্লোগানে বিক্ষোভ করেছেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।

এতে সড়ক অবরোধ, সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গোয়াইনঘাট থানায় মামলা করা হয়েছে। মামলায় বহিষ্কৃত গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খানকে প্রধান আসামি করে ৯ জনের নাম উল্লেখ করে আরও ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

রোববার (১৫ জুন) রাত ১১টায় গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) ওবায়েদ উল্লাহ ৯ জনের নাম উল্লেখ করে এবং ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে এ মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও মোহাম্মদ ফাওজুল কবির খানের গাড়িবহর আটকে ভুয়া ভুয়া স্লোগানে বিক্ষোভের দায়ে ৯ জনের নাম উল্লেখ করে ও প্রায় ১৫০ জনের নাম অজ্ঞাত রেখে মামলা করা হয়েছে। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

গোয়াইনঘাট থানা পুলিশ সূত্রে জানা যায়, মামলায় প্রধান আসামি করা হয়েছে গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খান, দ্বিতীয় আসামি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন। এ ছাড়া মামলায় আরও সাতজনের নাম উল্লেখ করা হয়েছে।

গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ বলেন, মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে অবৈধভাবে গতিরোধ করা, সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলার অভিযোগ আনা হয়েছে।

গত শনিবার (১৪ জুন) বেলা ১১টার দিকে জাফলং পর্যটন কেন্দ্র পরিদর্শনে শেষে ফেরার পথে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও মোহাম্মদ ফাওজুল কবির খানের গাড়িবহর আটকে বিক্ষোভের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরে রোববার দুপুর ও সন্ধ্যায় গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খানকে দল থেকে বহিষ্কার ও ৩ নং পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু-পাখির মৃত্যু

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

২৬ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৮-২২ জুলাই / মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, আটক ৭

১১

২৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১২

ফিলিস্তিনিদের ব্যক্তিগত গাড়ি ছিনিয়ে নিচ্ছেন ইসরায়েলিরা

১৩

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

১৪

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

১৫

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার ইয়াবাকাণ্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

১৬

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

১৭

মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

১৮

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

১৯

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

২০
X