কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ০৬:৩০ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৫, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমের জন্য স্কুলছাত্রীকে হত্যা করে প্রতিবেশী

খুুনের শিকার স্কুলছাত্রী নাফিজা জান্নাত আনজুম। ছবি : সংগৃহীত
খুুনের শিকার স্কুলছাত্রী নাফিজা জান্নাত আনজুম। ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় নিখোঁজের দুদিন পর অর্ধগলিত মরদেহ উদ্ধার হওয়া স্কুলছাত্রী নাফিজা জান্নাত আনজুম (১৫) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় ভিকটিমের প্রতিবেশী মো. জুনেল মিয়াকে (৩৯) গ্রেপ্তার করা হয়েছে। তার স্বীকারোক্তির ভিত্তিতে হত্যাকাণ্ড সংশ্লিষ্ট আলামতও উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ জুন) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন।

তিনি জানান, গত ১২ জুন সকাল ৭টার দিকে দাউদপুর গ্রামের বাসিন্দা আনজুম পাশের সিংগুর গ্রামে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয়। বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

গ্রেপ্তার জুনেল মিয়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের দাউদপুর গ্রামের বাসিন্দা জাহির মিয়ার ছেলে। তিনি পেশায় দিনমজুর। তার এক ছেলে ও এক মেয়ে আছে। আর হত্যার শিকার নাফিজা পাশের শেরপুর গ্রামের বাসিন্দা আবদুল খালিক ও নাছিমা আক্তার দম্পতির মেয়ে। সে স্থানীয় শ্রীপুর উচ্চবিদ্যালয়ে ১০ম শ্রেণিতে পড়ত। দাউদপুর ও শেরপুর গ্রাম পাশাপাশি। জুনেল ও নাফিজাদের বাড়িও পাশাপাশি।

সংবাদ সম্মেলন থেকে আরও জানা যায়, বেশ কিছুদিন ধরে জুনেল নাফিজাকে প্রেমের প্রস্তাব দিচ্ছিলেন। কিন্তু, জুনেল বিবাহিত ও তাদের সংসারে দুই সন্তান থাকায় নাফিজা এ সম্পর্ক তৈরিতে আগ্রহ দেখায়নি। সে ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে। এ নিয়ে জুনেলের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। ১২ জুন স্থানীয় একটি কোচিং সেন্টারে প্রাইভেট পড়ে নাফিজা একা হেঁটে বাড়ি ফিরছিল। পথে জুনেল তাকে পেয়ে আবারও প্রেমের প্রস্তাব দেন। একপর্যায়ে তিনি নাফিজার মুখ চেপে ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করে পাশের ছড়ায় ঝোপের মধ্যে মরদেহ ফেলে রেখে সটকে পড়েন। বিভিন্ন তথ্যের ভিত্তিতে রোববার রাত ১২টার দিকে বাড়িতে অভিযান চালিয়ে জুনেলকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে ঘটনার বর্ণনা দেন। তার স্বীকারোক্তিতে উদ্ধার করা হয়েছে ভিকটিমের বোরখা, স্কুলব্যাগ, বই ও একটি জুতা।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবুর রহমান বলেন, নাফিজা হত্যাকাণ্ডে করা মামলায় জুনেলকে গ্রেপ্তার দেখিয়ে মৌলভীবাজারের আদালতে পাঠানো হয়েছে। সেখানে ১৬৪ ধারায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা হবে।

পুলিশ জানায়, ১২ জুন স্কুলছাত্রী নাফিজা নিখোঁজ হয়। এ ব্যাপারে স্বজনরা কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। দুদিন পর গত শনিবার (১৪ জুন) বিকেলে বাড়ির পাশের একটি ছড়ায় নাফিজার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নাফিজার মা নাছিমা আক্তার বাদী হয়ে ১৪ জুন রাতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১০

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১১

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১২

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৩

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৪

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১৫

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১৬

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১৭

যুবদল নেতা বহিষ্কার

১৮

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১৯

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

২০
X