যশোর প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ০৬:৩৯ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৫, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

চৌগাছার সেই শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

চৌগাছার শিশুটির পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন ডা. রফিকুল ইসলাম। ছবি : কালবেলা
চৌগাছার শিশুটির পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন ডা. রফিকুল ইসলাম। ছবি : কালবেলা

যশোরের চৌগাছায় নির্যাতিত সাত বছরের এক শিশুর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৬ জুন) সোমবার সকালে তারেক রহমানের নির্দেশে হাসপাতালে শিশুটিকে দেখতে যান বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও নারী-শিশু নির্যাতন সহায়তা সেলের প্রধান সমন্বয়ক ডা. রফিকুল ইসলাম।

এরপর ডা. রফিকুল ইসলাম যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। পরে তিনি চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় তার সঙ্গে ছিলেন খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তারা শিশুটির শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে।

রফিকুল ইসলাম বলেন, ‘তারেক রহমানের নির্দেশে সারাদেশে নির্যাতিত নারী ও শিশুদের চিকিৎসা ও আইনি সহায়তা দেওয়া হচ্ছে। শিশুটির সার্বিক চিকিৎসা নিশ্চিত করতে বিএনপির নেতাকর্মীরা কাজ করছেন।’

গত ১১ জুন বিকেলে প্রতিবেশী মিজানুর রহমান শিশুটিকে ধর্ষণের পর হত্যাচেষ্টা চালায়। মারাত্মক রক্তক্ষরণ অবস্থায় শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে ঈদের ছুটির মধ্যেও অস্ত্রোপচার করা হয়। বর্তমানে সে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

ডা. রফিকুল ইসলাম বলেন, ‘দেশে এক লাখের বেশি নারী ও শিশু নির্যাতনের মামলা ঝুলে আছে। বিএনপির লিগ্যাল এইড ও চিকিৎসা সেল এসব বিষয়ে সক্রিয়ভাবে কাজ করছে।’

অনিন্দ্য ইসলাম অমিত জানান, শিশুটিকে প্রথম হাসপাতালে নেওয়ার কাজটিও করেন স্থানীয় বিএনপি নেতারা। বর্তমানে আইনগত সহায়তাও দিচ্ছে দলীয় লিগ্যাল সেল।

শিশুটির মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘বিএনপি নেতারা আমার মেয়ের পাশে সবসময় ছিলেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ। ধর্ষকের ফাঁসির দাবি জানাই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১০

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১২

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৪

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৬

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৭

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৮

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৯

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

২০
X