টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ১১:৪০ এএম
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা ক্যাম্পে তরুণকে গুলি করে হত্যা

রোহিঙ্গা আশ্রয়শিবির। ছবি : সংগৃহীত
রোহিঙ্গা আশ্রয়শিবির। ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে হ্নীলা নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে কথাকাটাকাটির জেরে মো. আলমগীর (১৮) নামের এক রোহিঙ্গা তরুণকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (১৬ জুন) দুপুরে নয়াপাড়া রেজিস্টার্ড আশ্রয়শিবিরের ডি ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর ডি ব্লকের বাসিন্দা মৃত মোহাম্মদ হারেছের ছেলে।

নয়াপাড়া ক্যাম্পে নিহত আলমগীরের ফুপু বলেন, নয়াপাড়া ক্যাম্পে বিকাশের দোকানের সামনে কথাকাটাকাটি জেরে তিন চার জনের মাঝে হঠাৎ করে একজন এসে তাকে গুলি করে দেয়। আমি তা দূর থেকে দেখতে পাচ্ছি। কিন্তু কী কারণে আমার এই ভারসাম্যহীন ভাইয়ের ছেলেকে গুলি করা হয়েছে তা এখনো জানি না। আমার ভাতিজা এতিম, মা-বাবা কেউ জীবিত নেই। আমি এই ঘটনায় জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের দাবি জানাচ্ছি।

নিহতের বড় ভাই বলেন, আমার ভাই একজন ভারসাম্যহীন পাগল। কী কারণে তাকে গুলি করা হয়েছে তা আমরা জানি না। আমরা অসহায়। মরদেহ দাফন করার মতো আমাদের কাছে কোনো টাকা নেই। আমরা এতিম, আমাদের মা-বাবা নেই। আমরা শুধু দুই ভাই আছি।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, নয়াপাড়া ক্যাম্পে নিহত আলমগীরের মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে। তবে কী কারণে হত্যাকাণ্ড হয়েছে, কারা জড়িত তা খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১০

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১১

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১২

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৩

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৪

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৬

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৭

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৮

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৯

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

২০
X