সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ১১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সাভারে দেশীয় অস্ত্রসহ ৫ ছিনতাইকারী আটক

সাভারে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। ছবি : কালবেলা
সাভারে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। ছবি : কালবেলা

সাভারে দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। রোববার (১৫ জুন) রাতে শুরু হয়ে সোমবার (১৬ জুন) রাত পর্যন্ত টানা অভিযানে সাভারের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটক হওয়ারা হলেন—সোহেল, সম্রাট, সুমন, দুর্জয় ও সমর। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থেকে নবীনগর পর্যন্ত অংশে যাত্রীদের জিম্মি করে ছিনতাই করার একাধিক অভিযোগ রয়েছে।

যৌথ বাহিনীর সদস্যরা জানান, গ্রেপ্তার হওয়া চক্রটি প্রতিদিন মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ওঁৎ পেতে থেকে দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতো।

অভিযানে তাদের কাছ থেকে সুইস গিয়ার ছুরি, লোহার রড, রামদাসহ দেশীয় অস্ত্র ও ছিনতাইকৃত কিছু নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

এছাড়া, গ্রেপ্তার হওয়া সোহেলের বিরুদ্ধে একটি হত্যা মামলাও রয়েছে বলে নিশ্চিত করেছে যৌথ বাহিনী।

এ অভিযানে নবম পদাতিক ডিভিশনের ৮১ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ২৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসিফ রহমান, মেজর মোহাম্মদ সালাউদ্দিন, ক্যাপ্টেন শামীম ও আশুলিয়া থানার একাধিক পুলিশ সদস্য অংশ নেন।

অভিযান শেষে গ্রেপ্তারকৃতদের আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা-আরিচা মহাসড়কে নিয়মিতভাবে নিরাপত্তা তৎপরতা জোরদার করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১০

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১১

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১২

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৩

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৪

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

১৫

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

১৬

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১৭

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১৮

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১৯

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

২০
X