রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহীতে বিক্ষোভ

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহীতে বিক্ষোভ করেছে একদল শিক্ষার্থী। ছবি : কালবেলা
এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহীতে বিক্ষোভ করেছে একদল শিক্ষার্থী। ছবি : কালবেলা

এইচএসসি পরীক্ষা অন্তত দুই মাস পেছানোর দাবিতে রাজশাহীতে বিক্ষোভ করেছে একদল শিক্ষার্থী। মঙ্গলবার (১৭ জুন) দুপুর পৌনে ১টার দিকে রাজশাহী শিক্ষা বোর্ডের সামনে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ ও গেট অবরুদ্ধ করার চেষ্টা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুরুতে শিক্ষার্থীরা মূল ফটকের সামনে অবস্থান নিলেও কিছুক্ষণ পর ফটক অতিক্রম করে ভেতরে প্রবেশ করে এবং তালাবদ্ধ করে দেয়। নামাজের সময় মুসল্লিদের প্রবেশে বাধা সৃষ্টি হলে পুলিশ ও মুসল্লিরা একত্র হয়ে তাদের গেটের বাইরে সরিয়ে দেয়। পরে তারা আবার ভেতরে প্রবেশ করে আন্দোলন চালিয়ে যেতে থাকে।

এ সময় শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে প্রায় ৪০ মিনিট আলোচনা করে। আলোচনার পর তারা জানায়, আগামী ১৯ জুনের মধ্যে আন্তঃশিক্ষা বোর্ডগুলো পরীক্ষা পেছানোর বিষয়ে আলোচনায় বসবে এবং তারপর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

শিক্ষার্থীরা অভিযোগ করে, দেশে করোনা সংক্রমণ ফের বাড়ছে। এমন পরিস্থিতিতে পরীক্ষা নিলে শিক্ষার্থীরা স্বাস্থ্যঝুঁকিতে পড়বে। তারা অন্তত দুই মাস পরীক্ষার সময় পেছানোর দাবি জানায় এবং জানায়, দেশের বিভিন্ন স্থানে একই দাবিতে আন্দোলন চলছে।

শিক্ষার্থীরা আরও জানান, বোর্ডগুলো যদি তাদের দাবির পক্ষে অবস্থান নেয়, তাহলে তারা শিক্ষা মন্ত্রণালয় ও উপদেষ্টার সঙ্গে আলোচনা করবে।

ঘটনার সময় শিক্ষা বোর্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। শেষ পর্যন্ত দুপুর ২টা ২০ মিনিটে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করে।

উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি পরীক্ষা সারা দেশে শুরু হওয়ার কথা রয়েছে ২৬ জুন থেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X