মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাস করলেন ৩৯৩ শিক্ষার্থী

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম। ছবি : কালবেলা
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম। ছবি : কালবেলা

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে ফেল থেকে পাস করেছেন ৩৯৩ শিক্ষার্থী। নতুন করে ৩২ জন পেয়েছেন জিপিএ ৫।

রোববার (১৬ নভেম্বর) দুপুর সোয়া ১২টায় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চলতি বছর মোট ২৮ হাজার ৩৪১ জন শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন। তাদের ১ লাখ ১০ হাজার ২২৯টি খাতা পুনর্নিরীক্ষণের করা হয়। পুনর্নিরীক্ষণের পর ১ হাজার ২৩৬ জন শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছে ৩৯ শিক্ষার্থী।

এর আগে গত ১৬ অক্টোবর সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল প্রকাশিত হয়। ঘোষিত ফলে পাসের হার দেখা যায় ৫২ দশমিক ৫৭ শতাংশ, যা গতবছরের চেয়ে প্রায় ১৮ শতাংশ কম। একইভাবে গতবছরের চেয়ে প্রায় ৪ হাজার কমে জিপিএ ৫ পান ৬ হাজার ৯৭ জন।

প্রকাশিত ফল অনুযায়ী, এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম জেলা ও মহানগর, তিন পার্বত্য জেলা এবং কক্সবাজার মিলিয়ে পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ২ হাজার ৯৭০ শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ৫৩ হাজার ৫৬০ জন। পাসের হার এসেছে ৫২ দশমিক ৫৭ শতাংশ। গতবার পাসের হার ছিল ৭০ দশমিক ৩২ শতাংশ। আর জিপিএ ৫ পেয়েছিলেন ১০ হাজার ২৬৯ শিক্ষার্থী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X