নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

নরসিংদী জেলা বিএনপি নেতা জুয়েল গ্রেপ্তার

নরসিংদী জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুর কবির জুয়েল। ছবি : সংগৃহীত
নরসিংদী জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুর কবির জুয়েল। ছবি : সংগৃহীত

নরসিংদীর পলাশে ছাত্রদলের শান্তি মিছিলে হামলা ও গুলিবর্ষণের মামলায় জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুর কবির জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ জুন) ভোর ৪টার দিকে ঢাকা মহানগরের দক্ষিণ খান থানা এলাকায় অভিযান চালিয়ে একটি বেসরকারি হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফজলুর কবির জুয়েল পলাশ বাজার এলাকার ফজর আলী মাস্টারের ছেলে। তিনি সদ্য গঠিত নরসিংদী জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৫ জুন) সন্ধ্যার দিকে ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাসস্ট্যান্ড মোড়ে পলাশ উপজেলা ছাত্রদল ও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুর কবির জুয়েলের শোডাউনকে কেন্দ্র করে দুই গ্রুপই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ছাত্রদল কর্মী ইসমাঈল ও পথচারী সোহেল মিয়া গুলিবিদ্ধ হয়। এ ছাড়া পুলিশসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়। এ ঘটনায় রোববার রাতেই ঘোড়াশাল পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিয়াম মিয়া বাদী হয়ে জুয়েলকে প্রধান আসামি করে ৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, ছাত্রদল ও বিএনপি নেতা জুয়েলের শোডাউনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পলাশ থানার পরিদর্শক (তদন্ত) মো. কুতুব উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা মহানগর দক্ষিণ খান থানা এলাকায় অভিযান চালিয়ে বেসরকারি একটি হাসপাতাল থেকে জুয়েলকে গ্রেপ্তার করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোজতবা খামেনির জন্য ‘বিশেষ চিঠি’ নিয়ে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

যে কারণে চুক্তির দ্বারপ্রান্তে গিয়েও বারবার ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইরান

কমলো জেট ফুয়েলের দাম

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

১০

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

১১

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

১২

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

১৩

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১৪

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১৫

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১৬

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৭

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১৮

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১৯

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

২০
X