ইটনা (কিশোরগঞ্জ)
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

টাকার বিনিময়ে সরকারি চাল বিতরণ, চেয়ারম্যানসহ ইউপি সচিব আটক

মিঠামইনের কেওয়ার জোড় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সচিবকে আটক করেছে যৌথবাহিনী। ছবি : কালবেলা
মিঠামইনের কেওয়ার জোড় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সচিবকে আটক করেছে যৌথবাহিনী। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কেওয়ার জোড় ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে আর্থিক লেনদেনের অভিযোগে প্যানেল চেয়ারম্যান মো. ওসমান হোসেন এবং ইউপি সচিব মোহাম্মদ আলমগীর হোসেনকে আটক করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইটনা সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আব্দুল্লাহ আল কাফির ২৭ আরই ব্যাটালিয়নের নেতৃত্বে থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযানে দুজনকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভিজিএফ চাল বিতরণে সময় জনপ্রতি এক হাজার টাকা আর্থিক লেনদেন করেছে প্যানেল চেয়ারম্যান এবং ইউপি সচিব- এমন সমালোচনা তৈরি হলে দ্রুত ঘটনাস্থলে যৌথ বাহিনীর উপস্থিত হয়ে দুইজনকে আটক করা হয়।

মিঠামইন থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর কবির জানান, সেনাবাহিনী দুইজনকে আটক করে থানায় হস্তান্তর করেছেন। জব্দকৃত চাল আনার জন্য পুলিশ পাঠানো হয়েছে। এখনও লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১০

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১১

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১২

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৩

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৪

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৫

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৬

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৭

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৮

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৯

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

২০
X