পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৫, ১০:৫১ এএম
অনলাইন সংস্করণ

৮ ছানাসহ মা পাতি সরালি ফিরেছে আপন ঠিকানায়

আটটি ছানাসহ মা পাতি সরালিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হচ্ছে।  ছবি : কালবেলা
আটটি ছানাসহ মা পাতি সরালিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হচ্ছে।  ছবি : কালবেলা

বন্যপ্রাণী সংরক্ষণে এক অনন্য উদাহরণ তৈরি করেছেন এক কলেজছাত্র। আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে শখের বশে নিজের পোষা পাতি সরালি পাখি তিনি স্বেচ্ছায় বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন। তার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় পরিবেশকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে পীরগাছা বন বিভাগের কাছে তিনি ছানাসহ মা পাতি সরালিকে হস্তান্তর করেন।

জানা গেছে, রংপুরের মিঠাপুকুর উপজেলার হুলাশুগঞ্জ এলাকার এইচএসসি পরীক্ষার্থী রিদয়নুল ইসলাম রিয়ন শখ করে একটি দেশি পাতি সরালি পাখি দীর্ঘদিন ধরে পুষছিলেন। যে পাখিটির এরই মধ্যে ৮টি ছানাও হয়েছে; কিন্তু পরীক্ষার ব্যস্ততার কারণে দুদিন আগে পাখিটি বিক্রির জন্য তিনি ফেসবুকে পোস্ট দেন।

পোস্টটি নজরে আসে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের ওয়াইল্ডলাইফ ইন্সপেক্টর আব্দুল্লাহ আস সাদিকের। তিনি বিষয়টি দ্রুত জানিয়ে দেন ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্ন্যাক রেসকিউ টিম ইন বাংলাদেশের প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান সোহেলকে।

সোহেল রিয়নের সঙ্গে যোগাযোগ করে তাকে জানান, পাতি সরালি বাংলাদেশের সংরক্ষিত বন্যপ্রাণী। বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী এই পাখি ধরা, পালন বা বিক্রি আইনত নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। রিয়ন বিষয়টি বুঝতে পেরে কোনো দ্বিধা ছাড়াই পাখিটি বন বিভাগের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেন।

রিয়ন বলেন, আমি জানতাম না যে এটি বিক্রয় করা বেআইনি। জানার পরই সিদ্ধান্ত নিই যে, পাখিটি প্রকৃতিতে ফিরিয়ে দিতে হবে। আমার শখের চেয়ে আইন ও প্রাণীর অধিকারই বড়।

ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্ন্যাক রেসকিউ টিম ইন বাংলাদেশের প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান সোহেল বলেন, এটি খুবই ইতিবাচক একটি উদাহরণ। তরুণ প্রজন্ম এভাবে সচেতন হলে বন্যপ্রাণী সংরক্ষণ আরও সহজ হবে।

পীরগাছা বন বিভাগের অ্যাটাস্ট অফিসার মঈন উদ্দীন বলেন, আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে রিয়ন যে ভূমিকা রেখেছে, তা প্রশংসনীয়। আমরা পাখিটিকে পর্যবেক্ষণে রেখেছি। খুব দ্রুতই এটিকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।

পাখিটি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্ন্যাক রেসকিউ টিম ইন বাংলাদেশের রংপুর প্রতিনিধি হাবিবুল বাশার ও মো. শান্ত বাবু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ওমরাযাত্রী হেদায়েতুল ইসলামের মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১০

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১১

আ.লীগ নেতা কারাগারে

১২

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৩

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৪

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১৫

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১৬

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১৭

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৮

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১৯

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

২০
X