বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বন্যপ্রাণী সংরক্ষণে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার

বনজপ্রাণী ও পাখি সংরক্ষণবিষয়ক আলোচনা সভা। ছবি : কালবেলা
বনজপ্রাণী ও পাখি সংরক্ষণবিষয়ক আলোচনা সভা। ছবি : কালবেলা

‘দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল’ শীর্ষক বনজপ্রাণী ও পাখি সংরক্ষণবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে অংশগ্রহণকারীরা বন্যপ্রাণী সংরক্ষণে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

শনিবার (১১ অক্টোবর) বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় চুয়াডাঙ্গা সদর উপজেলার শহীদ হাসান চত্বরে এই অনুষ্ঠানটি হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়কারী আতিকুর রহমান রুমন, সংগঠনের আহ্বায়ক আদনান আজাদ, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. আতিকুর রহমান মিঠু, প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক ডা. আ হ ম শামিমুজ্জামান, বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য তৌফিক সিতু, সংগঠনের সদস্য ও প্রাণিবিদ শুভব্রত সরকার, স্থানীয় বন্যপ্রাণী সংরক্ষকদের মধ্যে বখতিয়ার হামিদ, শাকিল আহমেদ, বড় শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আহসান হাবিব শিপলু এবং জেলা যুবদলের সভাপতি শরিকুজ্জামান সিজার।

বক্তারা বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও তাদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা পরিবেশ রক্ষার অপরিহার্য অংশ। তারা জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সাবেক ছাত্রনেতা মুসতাকিম বিল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা প্রকৌশলী আবু হানিফ, ফয়সাল সিজান, মশিউর রহমান মহন প্রমুখ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা অঙ্গীকার করেন ‘দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল’- এই শপথে অনুপ্রাণিত হয়ে তারা বন্যপ্রাণী সংরক্ষণে কাজ চালিয়ে যাবেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X