সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৫, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

‎চট্টগ্রামে মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত ‎

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত। ছবি : কালবেলা
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত। ছবি : কালবেলা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট স্টেশন এলাকায় একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে ট্রেন চলাচলে কোনো অসুবিধা হচ্ছে না বলে জানিয়েছে রেল পুলিশ।

শুক্রবার (২০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ফৌজদারহাট স্টেশনে এ ঘটনা ঘটে।

‎ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, ঢাকা থেকে একটি মালবাহী ট্রেন (তেলবাহী) চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছে। এ সময় ফৌজদারহাট স্টেশন এলাকায় মালবাহী ট্রেনটি অতিরিক্ত লাইনে দাঁড়ায়। পরে মালবাহী ট্রেনের ইঞ্জিনটি খুলে সামনের দিকে যাওয়ার সময় একটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। কিন্তু এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুপুর ২টার পর পাহাড়তলী লোকোশেড থেকে একটি ইঞ্জিন গিয়ে তেলবাহী ট্রেনটিকে উদ্ধার করে চট্টগ্রাম বন্দরের দিকে নিয়ে যায়। কিন্তু লাইনচ্যুত হওয়া ইঞ্জিনটি এখনো উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছেন রেলওয়ে পুলিশ। ‎ ‎ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাপস চন্দ্র বলেন, মালবাহী ট্রেনটি ঢাকা থেকে এসেছে। যাত্রীবাহী ট্রেন যাওয়ার সুবিধার্থে মালবাহী ট্রেনটি ফৌজদারহাট স্টেশন এলাকায় অতিরিক্ত লাইনে দাঁড়িয়েছিল। এ সময় মালবাহী ট্রেনের ইঞ্জিনটি খুলে একটু সামনের দিকে এগোতেই লাইনচ্যুত হয়ে যায়।

তিনি বলেন, লাইনচ্যুতের ঘটনায় কোনো হতাহতের ঘটনা এবং ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। পরবর্তীতে পাহাড়তলী লোকোশেড থেকে একটি ইঞ্জিন এসে মালবাহী ট্রেনটিকে উদ্ধার করে চট্টগ্রাম বন্দরের দিকে চলে যায়। লাইনচ্যুত হওয়া ইঞ্জিনটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১০

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১১

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১২

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৪

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৫

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৬

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৭

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৮

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৯

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

২০
X