লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৫, ১০:০৬ পিএম
আপডেট : ২০ জুন ২০২৫, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

এবার স্থানীয় নির্বাচনের জন্য জামায়াতের প্রার্থী ঘোষণা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

প্রধান উপদেষ্টার ঘোষিত সময় ধরেই সব আসনে জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই অংশ হিসেবে অন্তত ২৯৬ আসনে প্রাথমিকভাবে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রস্তুত করেছে দলটি। তবে এবার স্থানীয় সরকার নির্বাচনের লক্ষ্যেও প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেছে জামায়াত।

শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে জেলা জামায়াতের ওয়ার্ড সভাপতি সম্মেলনে স্থানীয় নির্বাচনের লক্ষ্যে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি এটিএম মাসুম।

এ সময় তিনি লক্ষ্মীপুরের ৪টি পৌরসভার মেয়র, ৫টি উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ৫৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেছেন।

এটিএম মাসুম বলেন, জনগণের চাওয়ায় আগামী জাতীয় নির্বাচনকে লক্ষ্য করে জামায়াত ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে। আওয়ামী ফ্যাসিবাদের কারণে যে জঞ্জাল তৈরি হয়েছে, এ দেশের মানুষ তা আর চায় না। কোনো জুলুম, অত্যাচার, হামলা-মামলা চায় না। জনগণ এখন ঐক্যবদ্ধ। গত ১০ মাসে জামায়াত জনগণের আস্থা কুড়িয়েছে।

তিনি বলেন, জনগণ জামায়াতকে ভোট দিতে চায়। তাদের কথা হচ্ছে অনেক দলকেই দেখা হয়েছে তবে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি। জনগণ জামায়াতের ওপর আস্থা রাখতে চায়। এজন্য জনগণের প্রত্যাশায় ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

ওয়ার্ড সভাপতি সম্মেলনে জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ড. রেজাউল করিম, জেলা জামায়াতের নায়েবে আমির নজির আহমদ, সেক্রেটারি এআর হাফিজ উল্লাহ, মজলিসে সূরা সদস্য ফারুক হোসেন নুরনবী, সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দীন ও মহসিন কবির মুরাদ প্রমুখ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে জামায়াতের আমির / ‘ভালোয় ভালোয় জুলাই সনদ মেনে নিন, না হলে জনগণই জবাব দেবে’

আইইউবিএটিতে আন্তর্জাতিক বৃত্তিবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী বন্যার্তদের পাশে আছেন: চসিক মেয়র

বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস আজ

দল গোছাতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

মায়ের দায়ের কোপে জান গেল নেশাগ্রস্ত ছেলের

বর্ষার কবিতায় মুখর চট্টগ্রাম শিল্পকলা একাডেমি

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না: নাহিদ ইসলাম

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ব্র্যাক ব্যাংকে ছয় মাসে সিএএসএ ডিপোজিটে ৫ হাজার কোটি টাকার প্রবৃদ্ধি

১০

চট্টগ্রামে চার বছরে পানিতে ডুবে প্রাণ গেল ২৮২ জনের

১১

সেমিকন্ডাক্টর ও বিয়ার সামিট ২০২৬ / ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী  

১২

ছয় মাসে ১,৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করল মেটলাইফ

১৩

আরশোলাদের সব কর্মসূচি প্রত্যাহার

১৪

ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে ঝুলছিল যুবকের মরদেহ

১৫

প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন করে হয়েছিলেন নেতা, সেই একই আন্দোলনে হলো পতন

১৬

কবে মুখোমুখি ভারত-পাকিস্তান? জানা গেল সূচি

১৭

রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া, দলিল লেখক গ্রেপ্তার

১৮

এনপলি গ্রুপের বার্ষিক পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

১৯

গণতন্ত্রে জবাবদিহি অনির্দিষ্টকাল এড়িয়ে যাওয়া যায় না: শশী থারুর

২০
X