মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ

‘প্রেমের অপরাধে’ কিশোরকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ১

গ্রেপ্তার সাইফুল ইসলাম। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার সাইফুল ইসলাম। ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের চিলমারীতে ‘প্রেম করার অপরাধে’ প্রেমিকার পরিবার কর্তৃক কিশোরকে ঘরে আটকে রেখে বর্বরোচিত নির্যাতনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের বৈলমনদিয়ারখাতা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চিলমারী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা নন্দোলাল বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার আসামির নাম- মো. সাইফুল ইসলাম (৪৫)। তিনি একই ইউনিয়নের বৈলমনদিয়ারখাতা এলাকার বাসিন্দা।

পুলিশ কর্মকর্তা নন্দোলাল বলেন, শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে প্রধান আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেওয়া হয়৷ আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, কুড়িগ্রামের চিলমারীতে প্রেম করার অপরাধে গত ১০ জুন এক কিশোরকে ঘরে আটকে নির্যাতনের অভিযোগ উঠে কিশোরী ‘প্রেমিকার’ পরিবারের লোকজনের বিরুদ্ধে। উপজেলার চিলমারী ইউনিয়নের গয়নার পটোল এলাকায় একটি ঘরের মধ্যে আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় বর্বরোচিত নির্যাতন করা হয় কিশোরকে। এ নিয়ে কিশোরের বাবা বাদী হয়ে চিলমারী মডেল থানায় সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১০

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১১

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১২

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৩

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৪

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৫

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৬

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৭

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৮

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৯

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

২০
X